crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া থেকে মো. মতিউর রহমান।।
আজ শনিবার ২৬ জুলাই ২০২৫ খ্রি. ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমাজসেবা কর্মকর্তা পারভেজ আলম। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথ আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সহায়তায় এ শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারফ হোসাইন। শুরুতেই সারা বাংলাদেশে একযোগে শপথ বাক্য পাঠ করেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

পরে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ বিউটি আক্তার।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোঃ মাহবুব খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, মাওলানা মেরাজুল হক এবং শাহ তারিন। উক্ত অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত সংস্থার প্রতিনিধিগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটোয়ারীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হোমনায় একই রশিতে ঝুলন্ত মা ও সন্তানের রহস্যজনক মৃত্যু

পঞ্চগড়ে নসিমনের ধাক্কায় নিহত-১

ডোমারে মাদক কারবারি ওমর ফারুকের ৩ মাসের জেল

সারা দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

দাউদকান্দি এবং চান্দিনায় শতাধিক বেদে পরিবারে খাদ্য সহায়তায় উত্তরণ ফাউন্ডেশন

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় ২১৩ স্কুলের কেউ পাশ করে নি

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি নির্ধারণ

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত হৃদয়ের জানাযা’র নামায অনুষ্ঠিত : খুনিদের ফাঁসীর দাবীতে অনড় এলাকাবাসী