crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িষ্যার উপকূল এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অফিস আরও জানায়, এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আলোচিত নবজাতক শিশুটিকে অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসা শেষে নিঃসন্তান দম্পত্তির মাঝে হস্তান্তর

হোমনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

ডোমারে ৪বোতল ফেন্সিডিলসহ ইউপি সদস্যের ছেলে নয়ন আটক

ময়মনসিংহের এিশালে দৈনিক ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাইবান্ধায় পুলিশের অভিযানে কিডনি ব্যবসায়ী আটক

সুন্দরগঞ্জে মামলার তদন্তে গিয়ে বাদিনীর সাথে ‘অনৈতিক’ কাজে ধরা খেলো পুলিশের এএসআই কর্মকর্তা

রানীশংকৈল নেকমরদ ইউনিয়নের কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হোমনায় সড়ক দু’র্ঘটনায় মা-মেয়ে নি’হত

ঝিনাইদহে দুই সন্তানকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা, মা আটক

“বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২” উদ্বোধন

“বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২” উদ্বোধন