crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় কৃষকদের ক্ষেতের ধরন্ত সবজি ফসল কেটে শত্রুতা, পুলিশ মোতায়েন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১২, ২০১৯ ২:৫৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় শত্রুতা করে কৃষকদের ক্ষেতের ধরন্ত সবজি ফসল কেটে ফেলা হয়েছে। ৫জন কৃষকের ৩বিঘারও বেশি জমির শীত মৌসুমের ধরন্ত কপি সবজি ক্ষেত কেটে এই শত্রুতা করা হয় । এছাড়াও কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। সোমবার ভোরে প্রকাশ্যে দিবালোকে জেলার শৈলকুপা উপজেলার আনিপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। নতুন করে আর কোন সবজি বা ফসলের ক্ষতি ঠেকাতে গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ধরন্ত সবজি ক্ষেত বিনষ্ট করায় এখন পথে বসেছে ৫জন প্রান্তিক চাষী। সামাজিক দল পরিবর্তন করাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর বিরোধের জেরে এমন শত্রুতা করা হয়েছে বলে অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। শৈলকুপার আনিপুর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক আজিজুল মন্ডল, আলম, কালাম, সাইদ, জাহাঙ্গীর জানান গ্রামে দীর্ঘদিন ধরে কয়েকটি সামাজিক দলের মধ্যে বিরোধ চলে আসছে। দবির- খলিল খাঁ গ্রুপ এবং তালেব মন্ডল গ্রুপের মধ্যে সামাজিক দল পরিবর্তন নিয়ে বেশকিছু দিন ধরে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছে। এসবের জের ধরে দবির ও খলিল খাঁর নেতৃত্বে আজ সকালে হায়দার, ফরিদ, আতিয়ার, জাকারিয়া সহ কয়েক ব্যক্তি প্রকাশ্যে কপি ক্ষেত ও কলা ক্ষেত কেটে দিয়েছে। কয়েকজন আহতসহ ঘরবাড়ি ভাংচুর হয়েছে। এসব ঘটনায় গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি তবে নতুন করে কোন অঘটন এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ ৮ লাখ টাকার ক্ষতি

হোমনায় রেজিস্ট্রেশনবিহীন ডেণ্টাল কেয়ার ও ফার্মেসীর মালিককে ২৭ হাজার টাকা জরিমানা

বাড়ানো হলো ৪৭তম বিসিএস’র আবেদনের সময়

কালীগঞ্জের বেথুলী গ্রাম থেকে ইসলামী ছাত্র শিবিরের ১১ জন আটক

ঝিনাইদহে ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী জ্যোতির চিকিৎসায় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান

ঝিনাইদহে ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী জ্যোতির চিকিৎসায় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কিশোরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে প্রতিমন্ত্রী শরীফুল আলম

জামালপুরে আরও ৩৩ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৬৩১জন

দুর্নীতি ও নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগে ঈশ্বরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের নামে উচ্চ আদালতে মামলা

দুর্নীতি ও নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগে ঈশ্বরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের নামে উচ্চ আদালতে মামলা

বাকৃবি`র অ’রক্ষিত লেভেল ক্রসিংয়ে বাড়ছে ঝুঁকি

বাকৃবি`র অ’রক্ষিত লেভেল ক্রসিংয়ে বাড়ছে ঝুঁকি