crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শত্রুতা করে নষ্ট করে দেওয়া হয়েছে কৃষকের ধান বীজতলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৭, ২০২০ ৭:৪২ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে শত্রুতার জেরে নষ্ট করে দেওয়া হয়েছে ৩৫ কৃষকের বোরো ধান আবাদের বীজতলা। এমন শত্রুতায় আসন্ন বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত ওইসব কৃষক। জেলার সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানা গ্রামে হাউদার গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার(২৬ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করে জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে বোরো আবাদের জন্য তৈরী ওই বীজতলায় আগাছানাশক স্প্রে করা হয়েছে। ফলে প্রায় এক একর আয়তনের বোরো ধানের বীজতলার চারা মরে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক হামিদুল ইসলাম বলেন, বীজতলার বয়স প্রায় এক মাস হয়েছে। ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে কেউ আগাছানাশক স্প্রে করে দিয়েছেন ওই বীজতলায়। এতে আব্দুল মোন্নাফ, ভবেশ চন্দ্র দাস, জিতেন, মিঠুন চন্দ্র, অভিনাশ চন্দ্র, আলমাস হোসেন, কানু দাস, সুভাষ চন্দ্র, মহেশ চন্দ্র, নূর আলমসহ ৩৫ জন কৃষকের বীজতলা নষ্ট হয়েছে। এভাবে বীজতলা নষ্ট হওয়ায় এসব কৃষককের প্রায় ৮০ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
শনিবার দুপুরে গিয়ে দেখা গেছে প্রায় এক একর এলাকা জুড়ে বিবর্ণ বীজতলা। চার থেকে পাঁচ ইঞ্চি উঁচু হওয়া চারাগুলো শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিষয়টি জানার পর আমি ওই এলাকা পরিদর্শন করেছি। সাধারণত কোন রোগ-বালাই আক্রমণ করলে মাঝে-মধ্যে চারা নষ্ট হয়, একসাথে পুরো এলাকার চারা নষ্ট হয় না। আর সেটিতে বালাই নাশক স্প্রে করলেই সেরে উঠে। এটি কোন রোগ-বালাইয়ের কারণে নয়, অন্য কোন কারণে নষ্ট হয়েছে। আমি কৃষকদেরকে ১৮ কেজি বোরো ধান বীজ প্রদান করেছি। সেটি দিয়ে চারা তৈরি করে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। এছাড়া দুর্যোগের আশঙ্কায় কৃষকরা প্রতি বছর অতিরিক্ত বীজতলা তৈরি করেন, এবারও তাই করেছেন। দুর্যোগ না থাকায় ওই অতিরিক্ত চারা ব্যবহার করতে পারবেন তারা।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ সংক্রান্ত পর্যালোচনা সভা

মাথাভাঙ্গা হাইস্কুলের ২০০৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে জমে উঠেছে ঈদ বাজার,কেনা কাটায় ব্যস্ত সব বয়সের নারী-পুরুষ

ঝিনাইদহের মহেশপুর মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদ এখন ব্যাপক হুমকির মুখে!

রংপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মধুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কেএমপি’র অভিযানে গাঁ-জা-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

‘জু-য়া-মু-ক্ত’ ঝিনাইদহে আবারও শুরু হয়েছে জু-য়া-র আসর!

ঘোড়াঘাট ভর্নাপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক