crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লক্ষ্মীপুরে আইজিপি’র উদ্যোগে গোরস্তানের জায়গা পেলো ভূমিহীনরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৮:২৫ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি: গত দুই দশকে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিস্তীর্ণ এলাকা মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। তাদের মধ্যে কয়েক হাজার পরিবারের প্রায় ১০/১২ হাজার মানুষ রামগতি-লক্ষ্মীপুর সড়কে আশ্রয় নিয়েছে। খেয়ে না-খেয়ে তাদের জীবন কোনো রকমে চলে যাচ্ছে বটে, তবে পরিবারের কেউ মারা গেলে লাশ দাফন নিয়ে পড়ে বিপাকে। কবর দেওয়ার মতো জায়গা পাওয়া যায় না। এই অসহায় মানুষের কথা চিন্তা করে সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামে ২৯.৫০ শতাংশ জমি কিনে কবরস্থান ও মসজিদ নির্মাণ করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগে এটি সম্ভব হয়েছে। চলতি মাসের শেষের দিকে তিনি এই করবস্থান ও মসজিদ উদ্বোধন করবেন বলে জানা গেছে।

জেলা পুলিশ সূত্র জানায়, মৃতদের কবর দেওয়া নিয়ে নদীভাঙা মানুষের দু:শ্চিন্তা ও স্থানীয় ২৫/৩০ জন যুবকের উদ্যোগ নেওয়ার বিষয়ে খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। বিষয়টি নজরে পড়ায় আইজিপি বেনজীর আহমেদ এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেন। সে অনুযায়ী জমি কেনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার তুহিন আহমেদ বলেন, সড়কের পাশে বসবাসকারী নদীভাঙনের শিকার ব্যক্তিরা সহায়-সম্বলহীন। পরিবারের কেউ মারা গেলে বিপদে পড়ে। কোথায় কবর দেবে, জায়গা পায় না।

এই জনপ্রতিনিধি বলেন, আইজিপি বেনজীর আহমেদের আন্তরিকতার কথা মানুষ মনে রাখবে । প্রায় একই কথা বলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথও।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটোয়ারীতে ৩৮৫ বোতল ফেন্সিডিল ও মাইক্রোবাসসহ আটক ২ 

আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পুঠিয়ায় বিভিন্ন মামলায় ৮ জন আ’টক

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা দিলেন ফ্রেন্ডস ক্লাব

ঝিনাইদহে বেড়েই চলছে পেঁয়াজের দাম, ক্রেতারা বিপাকে

চকরিয়ায় দুধর্ষ ডা’কাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চকরিয়ায় দুধর্ষ ডা’কাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

এমপি শামীমের উদ্যোগে সুন্দরগঞ্জের মানুষের স্বপ্ন পূরণ, তিস্তা ব্রিজ দ্রুত বাস্তবায়নে মন্ত্রীসভায় অনুমোদন

পুলিশ কর্মকর্তাদের প্রতি আই‌জি‌পি’র নি‌র্দেশ

কুমিল্লার সিভিল সার্জনের বিরুদ্ধে মাসিক সমন্বয় সভার নামে ব্যাপক চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ

কুমিল্লার সিভিল সার্জনের বিরুদ্ধে মাসিক সমন্বয় সভার নামে ব্যাপক চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ

বরখাস্ত হলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

বরখাস্ত হলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা