crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভুঁইয়া হ*ত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩৫) হ*ত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ করা হয়েছে।

আজ ১৩ জুন শুক্রবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় মানববন্ধনপূর্ব আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, নিহত ব্যবসায়ী মামুন ভুঁইয়ার বড় ভাই বাদল ভুঁইয়া, স্ত্রী ইমা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপিতে স*ন্ত্রাসীদের ঠাঁই নেই। ব্যবসায়ী মামুন ভুঁইয়া হ*ত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় আবারো অবরোধ করা হবে।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা হয়ে গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় তারা অবরোধ করে। এসময় মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মামুন ভুঁইয়া হত্যাকারীদের গ্রেফতার করা হবে মর্মে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য, গত ১০জুন বিকেলে স*ন্ত্রাসীদের গুলিতে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মুদি দোকানদার মামুন ভুঁইয়া আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ১০টায় নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় নিহত মামুন ভুঁইয়ার বড় ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক এর সোয়েটার উপহার

কেএমপি ডিবি’র অভিযানে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে প্রেমিক ধরা, গ্রাম্য সালিশে পিতা- পুত্রের মুচলেকা

হোমনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বই বিতরণ

ওসি তার থানা এলাকার সামাজিক নেতা, হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারেন : আইজিপি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে : মার্কিন রাষ্ট্রদূত

ডোমারে বাল্য বিবাহ বন্ধে সচেতনতামূলক আলোচনা সভা

সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নয় : জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার সিদ্ধান্ত

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার সিদ্ধান্ত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার