crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পাঠ করানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১১, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।

আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটে রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন মর্মে নির্দেশনা চাওয়া হয়।

গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজী এ রিট করেন।

রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। আমরা রিটে চেয়েছি রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন। তেমনি রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে চাঞ্চল্যকর জাকিরুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ৩

ডোমারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে হেলথ ক্যাম্পে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ উদ্বোধন

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত

নীলফামারীর ডিমলায় নিজ বাবাকে কু’পিয়ে হ’ত্যা, ছেলে গ্রেপ্তার

ডোমার মিরজাগঞ্জে রাজ ব্যাটমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

তেঁতুলিয়ায় ট্রলির সাথে সংঘর্ষে সিএনজির ২ যাত্রীর মৃত্যু

বিরলে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

বেনাপোলে ১৮ টি স্কুলের মধ্যে টেলেন্টপুলে ও মেধায় দ্বিতীয় হয়েছে মোছাঃ মায়া আক্তার (নিশি)