crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে হিজড়ার ভারে ডুবে গেল নৌকা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন তৃতীয় লিঙ্গের হিজড়া প্রার্থী নজরুল ইসলাম ঋতু। তিনি নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ছানাকে রেকর্ড সংখ্যক ভোটে হারিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। এ নিয়ে জেলাব্যাপী হৈ চৈ পড়েছে গেছে। বাংলাদেশের ইতিহাসে নজরুল ইসলাম ঋতুই একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী, যিনি সরাসরি ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন। কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পিরষদ নির্বাচনে রোববার অনুষ্ঠিত ভোটে তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু নৌকার প্রার্থী নজরুল ইসলাম ছানাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন। তার প্রতিক ছিল আনারস। এর আগে কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রার্থী সাদিয়া আক্তার পিংকী সরাসরি ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নজরুল ইসলাম ঋতু কালীগঞ্জে উপজেলার দাদপুর গ্রামের আব্দুল কাদেরের সন্তান। তার আরো তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকায় থাকেন এবং বোনদের সব বিয়ে হয়ে গেছে। জন্মের পর তৃতীয় লিঙ্গ প্রকাশ পাওয়ার পর ৫ বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকাতে চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গন্ডি পেরোনো হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা এলাকায় তার দলের গুরুমার কাছে বেড়ে ওঠেন। এখন তার বয়স ৪৩ বছর।

এলাকাবাসী জানায়, ঋতু ঢাকাতে থাকলেও পরিবারের টানে প্রায়ই তিনি গ্রামের বাড়িতে আসেন। ১৫ বছর ধরে তিনি ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করে আসছেন। এভাবেই এলাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়তে থাকে।

নজরুল ইসলাম ঋতু বলেন, সত্যি কথা বলতে নির্বাচন কী তা বুঝিনি। এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছেন। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করলেও আমার কখনো সক্রিয়ভাবে রাজনীতি করা হয়নি। ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছি, এখন জীবনের বাকি সময় নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চাই।

তিনি বলেন, বর্তমান সরকার হিজড়াদের ভোটাধিকার ও নানান সুযোগ সুবিধা করে দিয়েছেন। হিজড়া হওয়াতে আমার কোন দুঃখ নেই। আল্লাহ পাক আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন এতেই আমি সন্তুষ্ট। নির্বাচনে আমাকে নৌকার প্রার্থী ও তার সমর্থকরা বাধা দিয়েছেন। কিন্তু প্রশাসন কঠোর থাকায় সুষ্ঠু ভোট হয়েছে। এতে আমি নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।

প্রাপ্ত ফলাফলে ত্রিলোচরপুর ইউনিয়ন পিরষদ নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে নজরুল ইসলাম ঋতু আনারস প্রতিক নিয়ে ৯৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী নজরুল ইসলাম ছানা পান ৪৫১৭ ভোট। ইউনিয়নে মোট ভোটার ছিল ১৯ হাজার ৬’শ।

এদিকে হিজড়া প্রার্থীর কাছে নৌকার প্রার্থীর শোচনীয় পরাজয়ে প্রার্থী নিবার্চনে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তৃনমুলের অভিযোগ, জন বিচ্ছিন্ন ব্যক্তিদের হাতে নৌকা তুলে দেওয়ার কারণে আজ হিজড়া প্রার্থীর কাছে হারতে হলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে দেশব্যাপী ৪৮ ঘন্টা অ’বরোধের প্রথম দিনের কর্মসূচি পালন

হোমনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ

পঞ্চগড় পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডোমারে নারী ও শিশুর প্রতি স’হিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে মিলন মেলা অনুষ্ঠিত

ডোমারে নারী ও শিশুর প্রতি স’হিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে মিলন মেলা অনুষ্ঠিত

ডোমারে আলোর মিছিলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মধুপুরে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

ডোমারে প্রেমিক নিপন’র বাড়ীতে প্রথম প্রেমিকার অবস্থান, দ্বিতীয় প্রেমিকাকে বিয়ে

ডোমারে প্রেমিক নিপন’র বাড়ীতে প্রথম প্রেমিকার অবস্থান, দ্বিতীয় প্রেমিকাকে বিয়ে

ইউনাইটেড ক্লাব জামালপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জামালপুরের মেলান্দহে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩