crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে শিশু ধ*র্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২০, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে শিশু ধ*র্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা অ*র্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কা*রাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নারী ও শিশু নি*র্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র জেলা জজ বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় দেন।
দ*ণ্ডপ্রাপ্ত শহিদ মিয়ার বাড়ি মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো. আছাদুল্লাহর ৭ বছর বয়সী কন্যাশিশুকে জো*রপূর্বক প্রতিবেশী মৃত দস্তর মণ্ডলের ছেলে শহিদ মিয়া (৪৩) ধ*র্ষণ করে। পরদিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নি*র্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করে। দীর্ঘ ৮ বছর আইনি লড়াই ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
এদিকে রায়ে সন্তুষ্ট না বলে জানিয়েছেন সা*জাপ্রাপ্ত আসামির বড় মেয়ে শাহানা।

তিনি বলেন, আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করব।

তবে নারী ও শিশু নি*র্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মো. রেজাউল আমীন (শামীম) জানান, ‘ধ*র্ষণের দায়ে শহিদ মিয়াকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কা*রাদণ্ড দিয়েছেন আদালত। আমরা এ রায়ে সন্তুষ্ট হয়েছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

আইজিপি’র বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

এবার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করলেন সেই ভূমি কর্মকর্তা

এবার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করলেন সেই ভূমি কর্মকর্তা

ঝিনাইদহের কুমার নদে চায়না জাল দিয়ে মাছ শিকার, মাছশূন্য হয়ে পড়ছে কুমার নদ!

সুন্দরগঞ্জে মামলার তদন্তে গিয়ে বাদিনীর সাথে ‘অনৈতিক’ কাজে ধরা খেলো পুলিশের এএসআই কর্মকর্তা

হোমনায় ইউএনও’র নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল শিক্ষক, ছাত্র ও স্কাউটের সদস্যরা

চকরিয়ায় রাবার ড্যাম ছিঁড়ে সেচে ঢুকল লবণাক্ত পানি:বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চকরিয়ায় রাবার ড্যাম ছিঁড়ে সেচে ঢুকল লবণাক্ত পানি:বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

হোমনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ৩৩ দিনেও কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ, আতঙ্কিত এলাকাবাসী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহে হাতুড়ে ডাক্তার দিয়েই চলে সার্বক্ষণিক ক্লিনিক ব্যবসা, নেই কোন অজ্ঞান বা অবশ করার ডাক্তার