crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রমজানে স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৮, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
রমজানে স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

রমজান মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছে।

আদেশে বলা হয়, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে।

আর বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে প্রাথমিকেও ২০ রমজান পর্যন্ত ক্লাস চালিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

সাধারণত পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে। কিন্তু এবার করোনার কারণে অস্বাভাবিক ছুটির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, সেটি খানিকটা হলেও পুষিয়ে নিতে কিছু দিন আগে ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের পর রমজান মাসে মাধ্যমিক ও কলেজে ক্লাসের কী হবে, তা নিয়ে কয়েক দিন আগে কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে বৈঠক করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। তার ভিত্তিতেই এখন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষ কার্যক্রম চালিয়ে নিতে বলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের বায়োমেট্রিক হাজিরা মেশিন!

আটোয়ারী উপজেলায় বজ্রপাতে ‘নিহত’ ১ , ‘আহত’ ৪

নাসিরনগরের চাতলপাড়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এম এ হান্নান

জামায়াতের অ্যাসিস্ট্যাণ্ট সেক্রেটারি জেনারেলের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

ডোমারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের জেল

খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে চাঁ*দাবাজি, গ্রেপ্তার ৮

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্্যালি

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্্যালি

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

কালীগঞ্জে ক্রেতা সেজে দুই নারী মা দ ক ব্য ব সা য়ী কে আটক করল ডিবি পুলিশ, ই য়া বা উদ্ধার