crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৫, ২০২০ ৮:৫৩ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতি‌নিধি,ররংপুর : রংপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও পাঁচ টাকা কমে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রির কার্যক্রম শুরু করেছে আলু আড়তদার ও ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ। রোববার সকালে নগরীর প্রধান ডাকঘর অফিস সংলগ্ন কাচারী বাজার পয়েণ্টে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়। ত্রিশ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে কোল্ড স্টোরেজে থাকা ১ শ’ মেট্রিক টন আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি শুরু করা হলো। নগরীর ৪টি পয়েণ্টে পর্যায়ক্রমে ট্রাকে করে এই আলু বিক্রি করা হবে। আলুর আড়তদার ও ব্যবসায়ী সমিতির এ উদ্যোগের কারণে জনগণ উপকৃত হবে। এসময় জেলা প্রশাসক আরও বলেন, সরকার টিসিবি’র মাধ্যমে আলু বিক্রি শুরু করেছে। রংপুরেও অতিদ্রুত এই কার্যক্রম শুরু হবে। এছাড়া আলুর বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন ও ভোক্তা অধিকারসহ বিভিন্ন টিম বাজার মনিটরিং কাজ করছেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী, কৃষি বিপণন কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, আলু আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শীতার্তদের পাশে দাড়াঁলেন ঢাকাস্থ নাসিরনগর যুব এসোসিয়েশন

দেশবাসীকে যে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯২

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯২

গাইবান্ধায় ‘মাদক’ মামলায় ১ নারীর আমৃত্যু কারাদণ্ড

নেত্রকোনাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার নেলী

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে তথ্য প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

শেরপুরের ঝিনাইগাতীতে জেলা প্রশাসকের মতবিনিময়

চকরিয়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা মোজাম্মেল আটক

একই জমির দুই দলিল, পুঠিয়ায় ভাতিজার বিরুদ্ধে ফুফুর অভিযোগে সংবাদ সম্মেলন