crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা ধর্ষকের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১, ২০২০ ৮:৩০ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে রংপুরে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক নারীকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের দিনমজুর শাজাহান আলীর মেয়ে তানজিলা খাতুন চুমকি স্থানীয় দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার দিন ২০১৬ সালের ১৪ জুন বিকেলে বাড়ির পাশে খেলছিল চুমকি। এ সময় প্রতিবেশী মমিন প্রধানের ছেলে রিয়াদ প্রধান (তৎকালীন বয়স ছিল ২০ বছর) আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে ধরা পড়ার ভয়ে আসামি রিয়াদ তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে গৃহকর্মী ধলি বেগমের সহায়তায় সিমেন্টের বস্তায় ভরে লাশ খাটের নিচে মাটি খুঁড়ে পুঁতে রাখে।

আসামি পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী মাহফুজুল ইসলাম। তিনি রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলী সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক সহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৩

ডোমারে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

হোমনায় দশ বছর পর পিতার খুনিরাই কুপিয়েছে ছেলেকে!

হোমনায় দশ বছর পর পিতার খুনিরাই কুপিয়েছে ছেলেকে!

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান নান্নুর প্রচেষ্টায় স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে মাদক ব্যবসায়ীরা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

সরিষাবাড়ীতে মহিলা গ্রাম পুলিশের ঠাং ভেঙ্গে দিয়েছে মাদকসেবীরা

হোমনা-মেঘনায় করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে কঠোর হলেন সার্কেল এএসপি

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটেও চমৎকার পরিবেশ বজায় থাকবে: আইজিপি

অনুমোদনহীন দোকান খোলা রাখায় দুই জনকে জরিমানা

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি