crimepatrol24
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই দুলাভাইসহ শ্যালক নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৮, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই দুলাভাইসহ শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খিয়ারপাড়ার নাটারাম-পদাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের হালিশহর উপজেলার আবদুল গফুরের ছেলে ইউসুফ আলী (৩৬), নড়াইলের লোহাগড়া উপজেলার বাচ্চু শিকদারের ছেলে নাহিদ শিকদার (২৪) এবং বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম খিয়ারপাড়া গ্রামের রনি মিয়া (২০)। নিহত ইউসুফ ও নাহিদ সম্পর্কে ভায়রা। তিন দিন আগে বদরগঞ্জের নাটারাম খিয়ারপাড়া গ্রামে দু’জন একসঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রনি মিয়া ওই দু’জনের শ্যালক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে ইউসুফ আলী ও নাহিদ শিকদার মোটরসাইকেলে শ্যালক রনি মিয়াকে সঙ্গে নিয়ে বের হন। তাদের গন্তব্য ছিল পার্শ্ববর্তী মিঠাপুকুরের পদাগঞ্জ বাজার। কিন্তু বেপরোয়া গতির কারণে খিয়ারপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ইউসুফ আলী মারা যান। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রনি মিয়া ও নাহিদ শিকদার। স্থানীয়রা আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গোপালগঞ্জে কারফিউ জারি

ঝিনাইদহে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

পঞ্চগড়ে নতুন করে আরো ১২জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৮০

ডোমারে মামলার জের ধরে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪

ডোমারে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে পুরস্কার পেলেন মারুফ হোসেন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানালেন বাশিস’র সভাপতি মো. নজরুল ইসলাম রনি

ট্রাকের ধাক্কায় পুঠিয়ায় নারীর মৃত্যু; ৫ ভ্যান আরোহী আহত

বিএনপিকে কোনভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার

বিএনপিকে কোনভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার

দিনাজপুরে পূজামন্ডপ পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি

প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি ও অন্যান্য পণ্য পরিবহণে বিশেষ রেল চালু করা হচ্ছে