crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মানবন্ধন ও স্মারকলিপি পেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১১, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারসহ খাজনা-খারিজে অহেতুক হয়রানি ও দুর্নীতির সাথে জড়িত সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানবন্ধন সমাবেশপুর্বক জেলাপ্রশাসক রংপুর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে স্থানীয় কাচারি বাজার চত্বরে এ মানবন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও স্মারকলিপিতে বলা হয়, রংপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ জমি কৃষিজমি। এখানকার গরীব, মধ্যবিত্ত ও অসহায় সর্বসাধারণ জমি সংক্রান্ত অভিযোগগুলোতে সঠিক পরিসেবা পায় না। খারিজের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করাসহ ভূমি অফিসে জনগণকে ব্যাপক হয়রানি করা হয়। প্রতি খারিজে পিয়ন ও দালালদেরকে ৬ থেকে ১২ হাজার টাকা দিতে হয়। এ সম্পর্কে তফসিলদাররা অবগত থাকেন, পাশাপাশি অফিসের কর্মচারীরা দালালের দ্বারা পরিচালিত হয়ে থাকেন। খাজনা আদায়কালে সামান্য অজুহাতে জমির মালিকদের দিনের-পর-দিন ঘুরতে হয় এবং দাখিলায় উল্লেখিত খাজনার চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হয়। ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ থাকলেও তা মানা হচ্ছেনা। জমির মালিক ও অসহায় কৃষকরা এই সব অন্যায়ের প্রতিবাদ করলে ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অশোভনীয় আচরণের শিকার হতে হয় বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, জনগণকে দুর্নীতি ও হয়রানির হাত থেকে রক্ষা করতে বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার করতে হবে। খাজনা আদায়ে এক দিনের বেশি কালক্ষেপণ ও দাখিলায় উল্লেখিত খাজনার অতিরিক্ত টাকা গ্রহণ বন্ধ করতে হবে। এ সকল ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণসহ খারিজ সংক্রান্ত সেবা সরকার ঘোষিত সময়েই দিতে হবে। অন্যথায় রংপুরের অসহায় মানুষকে সাথে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুঁশিয়ারী দেন বক্তারা। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক সংগঠন রংপুর জেলা শাখার সভাপতি কমরেড আনোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন টিটু, সদস্য আব্দুস সামাদ, শফিকুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনার বিশিউড়া বাজারে অ’গ্নিকাণ্ডে মালামালসহ দু’টি দোকান পু’ড়ে ছাই

কোভিড-১৯ টিকা নিয়ে গুজবে কান দিবেন নাঃ ফজলে নূর তাপস

হযরত রাসুল (সা) কে স্বপ্নে দেখার আমল

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, ১০ কারখানা বন্ধ

পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় পিতা নিহত, পুত্র আহত

খুলনায় আত্মসাৎকৃত স্বর্ণ উদ্ধারসহ আটক ১

সুন্দরগঞ্জের  তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল  ডিগ্রি মাদ্রসা মাঠে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রসা মাঠে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কেন্দুয়ার প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আনিছুর রহমান আর নেই

কেন্দুয়ার প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আনিছুর রহমান আর নেই

নাসিরনগরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত