crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ভূট্টার বস্তা হতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০২০ ৮:২৭ পূর্বাহ্ণ

মো: সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন বুড়িরহাটগামী সড়কের উপর আনন্দলোক অনার্স কলেজের গেটের সামনে হতে অটোভ্যানে রক্ষিত ভূট্টার বস্তা তল্লাশী কালে ভূট্টার বস্তার ভিতর হতে ৪০ বোতল ফেন্সিডিল জব্দসহ ২ জনকে আটক করেছে আরপিএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল ৪ জুলাই শনিবার রাত্র আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর নির্দেশনায় গোয়েন্দা শাখা (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার মো: আবু মারুফ হোসেন এর তত্ত্ববধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আলতাফ হোসেন, ইন্সপেক্টর মোঃ ফিরোজ হোসেন, এসআই বাবু, এসআই মোরশেদসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

আটকৃত ভূট্টার মালিক লালমনিরহাটের কালিগঞ্জ থানাধীন চাপার হাট,খামারভাতি এলাকার গসর উদ্দিনের ছেলে মোঃ বাবলু মিয়া (৫২) এবং অটোভ্যান চালক একই থানার রুদ্রেশ্বর এলাকার মৃতঃ আকবর আলীর পুত্র মোঃ মমিনুল (২৩) বলে জানা গেছে।

আটকদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, পূর্বেও অভিনব কায়দায় ভূট্টা ও বাদামের বস্তার ভেতরে তারা ফেনসিডিলের পাচার করেছে। মাদক ব্যবসায়ীদের সাথে বড় কোন চক্র জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে কোতয়ালী থানায় মাদক দ্রব্য আইনের মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মব করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার কোনো সুযোগ নেই: সেনাসদর

প্রধানমন্ত্রী বাঁশি ফু দিয়ে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার

হোমনায় ওসি’র নেতৃত্বে হ’ত্যাসহ ১০ মামলার ও’য়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

হোমনায় ওসি’র নেতৃত্বে হ’ত্যাসহ ১০ মামলার ও’য়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঝিনাইদহে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান

আদালতের নির্দেশ পেলে আল–জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : তথ্যমন্ত্রী

দাউদকান্দিতে ইঞ্জিনিয়ার সবুরের নেতৃত্বে শান্তি সমাবেশ

৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

করোনা: ঝিনাইদহে সদর হাসপাতালে নেই সুরক্ষা ব্যবস্থা,কোয়ারেন্টাইনে ২২ জন!

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার