crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড় ঘণ্টা তারে ঝুলছিল যুবক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরীর করণজাই ব্রিজের সামনের একটি বিদ্যুতের খুঁটির তারে আটকা পড়া এক অজ্ঞাত পরিচয় যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ওই যুবক তারে আটকা পড়ে ঝুলে ছিল। সোমবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের টার্মিনাল রোডস্থ করণজাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার যুবকের নাম পরিচয় জানা যায় নি। ১১ হাজার ভোল্টেজের তারে আটকা পড়ে ওই যুবকের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। কখন, কীভাবে যুবকটি বিদ্যুতের খুঁটিতে উঠে তারে আটকা পড়েছে, তা নিশ্চিত হওয়া যায় নি।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। বাইরে বের হয়ে বিদ্যুতের খুঁটিতে আগুন দেখেন। কাছে গিয়ে তারে আটকা পড়া এক যুবককে দেখে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামাদি ও উদ্ধার কর্মীরা আসতে দেরি হওয়ায় মৃত্যু যন্ত্রণায় দেড় ঘণ্টার বেশি সময় তারে ঝুলে থাকতে হয় ওই যুবককে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। কীভাবে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা।

তিনি বলেন, জীবিত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে উদ্ধার করা হয়েছে। শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাউশির সাবেক ডিজির সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ

কুমিল্লায় ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে ভেসে উঠেছে বালুচর, আনন্দিত এলাকাবাসী

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে ত্রি-পক্ষীয় আলোচনা সভা

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে ত্রি-পক্ষীয় আলোচনা সভা

দিঘলিয়ার পথের বাজারে ১০ দোকান ভা’ঙ্চুর, আটক ৬

চকরিয়ায় সাফারী পার্কে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে কর্তৃপক্ষ ও ইজারাদার

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ঝিনাইদহে করোনা প্রতিরোধে ৩ দিনব্যাপি ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

হোমনায় মুজিববর্ষ উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরতে দৃঢ় প্রতিজ্ঞ হারুন উর রশিদ

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরতে দৃঢ় প্রতিজ্ঞ হারুন উর রশিদ