crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৭, ২০২০ ১০:০৩ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার সকালে কোতয়ালী থানার ৬নং বিটের উদ্যোগে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে একযোগে ৫৫টি বিটে সমাবেশের উদ্বোধন করেন, পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আতোয়ার রহমান সরকার, মাসুদ নবী মুন্নাসহ সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী।
সমাবেশে পুলিশ কমিশনার বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য নারী ও শিশু নির্যাতনসহ ধর্ষণের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
এদিকে রংপুর জেলা পুলিশের আয়োজনে কোতোয়ালী থানা নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সমাবেশের প্রধান অতিথি দেবদাস ভট্টাচার্য বলেন, নারীর প্রতি সহিংসতা নিরসনে, রংপুর জেলা পুলিশ আপনার পাশে আছে।
নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, নারী নির্যাতন প্রতিরোধে রুখে দাঁড়াই নারী পুরুষ একসাথে, নারী নির্যাতন বন্ধ করি নিরাপদ দেশ গড়ি, এই হোক অঙ্গীকার নারী নির্যাতন নয় আর, এই সব শ্লোগানে মুখোরিত সমাবেশে উপস্থিত অতিথিদের বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ করেন।
এদিকে আরপিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার বলেছেন, নারী ও শিশু নির্যাতন সমাজে আজ একটি ক্ষতের সৃষ্টি করেছে। এখান থেকে উত্তরণ চাইলে শুধু পুলিশই নয়, সেবা গ্রহণকারী ও সেবা প্রদানকারী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই আমরা মা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে সমাবেশের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বরুড়া থানার উদ্যোগে সম্প্রীতি র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

করোনা মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিত করতে সরকারের ১১ নির্দেশনা

খুটাখালী বনাঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ

নেত্রকোণায় অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে দু’র্বৃত্তদের হামলায় ৩ পুলিশ আহত, আটক ৩

শ্রমিক হত্যার প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ

পঞ্চগড়ে নারীসহ দুইজনের ঝু-ল-ন্ত মরদেহ উদ্ধার

নাগরপুরে ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

ডোমারে জনসচেতনতা সৃষ্টি ও সুরক্ষা সামগ্রী বিতরণ

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

র‌্যাব-১০ এর অভিযানে সিদ্ধিরগগঞ্জ থেকে বিপুল পরিমাণ অ’বৈধ মোবাইলসহ আটক- ৭