crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ধানক্ষেত থেকে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৫, ২০২০ ১১:৪৫ পূর্বাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নের লাট মিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি পেশায় অটোবাইক চালক বলে ধারণা করছেন স্থানীয়রা।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত অটোবাইক চালক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর (মীরপুর গ্রামের) জয়নাল আকন্দের ছেলে সাফায়েত আকন্দ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে অটোবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

নিহত সাফায়েত আকন্দের স্ত্রী রুলি বেগম জানান, শুক্রবার বিকেলে অটোবাইক নিয়ে সে বাড়ী থেকে বের হয় । রাতে আর বাড়ীতে ফেরেনি। শনিবার সকালে শুনতে পাই আমার স্বামীকে হত্যা করে ধান ক্ষেতের জমিতে ফেলে রাখা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, নিহত সাফায়েত আকন্দের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের উদ্বোধন

ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের উদ্বোধন

ডোমারে এক গৃহবধূর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় থানায় অভিযোগ

হোমনায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

রোহিঙ্গা সংকট নিরসনে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপ চায় এপিএইচআর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

টেকনাফে পুলিশের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত সর্দার সালমান শাহ গ্রেফতার

গৌরীপুরে পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

গৌরীপুরে পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

জনগণের জানমাল রক্ষার্থে আইনানুগ দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ : আইজিপি

ডোমার পৌর জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন।