crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাপা’র কর্মসূচি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৩, ২০২০ ৪:৩৭ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ জুলাই। এ উপলক্ষে ১৪ জুলাই মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি সমুহ হলো- সকাল ৬ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সকাল ৮.৪৫ মিনিটে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯ টায় জাতীয় নেতৃবৃন্দের পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ৯.১৫ মিনিটে মাজার জিয়ারত এবং সকাল ৯.৩০ মিনিটে আলোচনা সভা। উক্ত মাজার জিয়ারত, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের(এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় পার্টির মহাসচিব, রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা (এমপি)। সভাপতিত্ব করবেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র, মহানগর জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কমিটির নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি পক্ষ থেকে নেতাকর্মীদের সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজি আঃ রাজ্জাক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শ্যামলীতে বকেয়া বেতন-ভাতা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট

চকরিয়ায় সড়কে জমে আছে দুর্গন্ধযুক্ত পানি, দেখার কেউ নেই

রাজশাহীতে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে যুবক গ্রেফতার

ডোমারে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে দেশীয় অ’স্ত্র ও মোটরসাইকেলসহ খুলনার ২ শীর্ষ স’ন্ত্রাসী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

তিতাসে বিট পুলিশিং এর আওতায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

ঠিকাদার কর্তৃক ট্রাক চাপা দিয়ে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি