crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যে উদ্দেশে নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ দিলেন সেনাপ্রধান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিমকালে তিনি এই আহ্বান জানান।

মতবিনিময়ে সভায় সেনাপ্রধান তার দুটি মূল উদ্দেশ্যের কথাও তুলে ধরেন বলে জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।

প্রথম উদ্দেশ্য, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে বেসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরকে আস্বস্ত করা যে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো দায়িত্ব পালন বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে।

দ্বিতীয় উদ্দেশ্য, সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটি আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেওয়া যে, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর।

মত বিনিময় সভায় সেনাবাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কথা হয়।

পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনাসভা

কোটচাঁদপুরে জামিনে বাড়ী এসে সাক্ষীর বাড়ী- ঘরে দিল আগুন

আরও ছয় মাস মুক্তির মেয়াদ বাড়ল বিএনপি চেয়ারপারসনের

বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

গৌরীপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গৌরীপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে রফিকুল হ’ত্যা মামলার আসামিদের ফাঁ’সির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহে রফিকুল হ’ত্যা মামলার আসামিদের ফাঁ’সির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঢাকায় ছাত্রদল নেতা জোবায়েদকে কু*পিয়ে হ*ত্যা, গ্রামে আহাজারি

মধুপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

হোমনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ৩৩ দিনেও কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ, আতঙ্কিত এলাকাবাসী