crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে কাজে লাগাতে হবে : হোমনায় জাতীয় যুব দিবসে সেলিমা আহমাদ এমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১, ২০১৯ ৮:২২ পূর্বাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং যুব ঋণ বিতরণ করা হয়। র‍্যালিটি সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে দিবসটি উদ্বোধন করে র‍্যালিতে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা -তিতাস) সংসদীয় আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে দক্ষ যুবক হিসেবে গড়ে তুলে কাজে লাগাতে হবে যাতে যুবকরা বিপদগামী না হতে পারে। যুবকদেরকে কাজে লাগাতে পারলে যুবকরা মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ডে জড়াতে পারবে না এবং নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরমেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন ও যুগ্ন সাধারণ সম্পাদক মো. গাজী ইলিয়াস, হোমনা উপপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।

সভায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১৫ জন যুব ও যুব মহিলার মাঝে ৬ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরে ‘ডপস’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

করিমগঞ্জে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সংহতি সমাবেশ

অন্তর্বর্তী সরকারের সফলতা-ব্যর্থতা নির্ভর করবে রাষ্ট্র সংস্কারের উপর

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

নরসিংদীতে তরুণীর শরীরে কেরোসিন ঢেলে আগুন, আটক ১

সিলেটে দেবিদ্বার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও ইফতারের আয়োজন

নাগরপুরে তীব্র শীতে জমেছে ফুটপাতের কাপড়ের দোকানগুলো

খুটাখালীর প্রফেসর মোঃ নাজের আর নেই

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

পঞ্চগড়ে ট্রাক্টরের হালে পড়ে শিশুর মৃ*ত্যু