crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে গ্রেফতার যুবলীগ নেতাকে আদালতে প্রেরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২০ ৩:৩৭ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আজ রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। আমিনুল ইসলাম বেলায়েতের গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেঠাগ্রাম সূচীউড়ার হাজ্বী অন্তর আলীর ছেলে।
পৃুলিশ জানায়, উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠি ও বড়বাড়ির গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধঁলে সংবাদ পেয়ে থামাতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ ৬৫ জন আহত হয়। এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদি হয়ে ৫৮ জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় আনোয়ার পাঠান নামে অপর আসামিকে গ্রেফতার করা হয়।
নাসিরনগর থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন জানান,পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলায় আমিনুল ইসলামকে শনিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাসিরনগর আরও একটি মারামারির মামলা রয়েছে। সকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ১০

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে পেট্রোল পাম্প গুলোতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট,ভোগান্তিতে যানবাহন মালিক-চালক

পাকুন্দিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

দিনাজপুরে আইডিইবি’র বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

খালিশপুরে অপহরণ করে ধ’র্ষণ, ভিকটিম উদ্ধারপূর্বক আসামী গ্রেফতার

হোমনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ বিএনপি ও জাপা’র মনোনয়ন দাখিল

কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

কেএমপি’র খুলনা সদর থানার অভিযানে মানব পাচার মামলায় যা’বজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী  গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৬