crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহের গৌরীপুরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছি’নতাই, গ্রেফতার-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৭, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ

 

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুরে আখের রসে চেতনানাশক ঐষধ মিশিয়ে অটোরিকশা চালককে অ’জ্ঞান করে করে অটোরিকশা ছি’নতাইয়ের ঘটনায় শনিবার (৬ মে ) গৌরীপুর থানায় মামলা হয় । এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের মো. খোকন মিয়ার পুত্র খায়রুল বাশার চঞ্চল (১৯) কে শম্ভুগঞ্জ থেকে রেনু পোনা আনার জন্য মৎস্যচাষী সেজে আন্ত: জেলা অটোরিকশা ছি’নতাইয়ের সিন্ডিকেটের দু’সদস্য আশরাফুল ইসলাম (২৬) ও মো. আব্দুল জলিল (৪৪) অটোরিকশা ১হাজার ২শ’ টাকায় ভাড়া নেয় এবং শুক্রবার (৫ মে ) বিকাল ৫টার দিকে শম্ভুগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়। শম্ভুগঞ্জে রেনুপোনা নেই বলে আবারও কলতাপাড়ায় আসে। কলতাপাড়ায় আসার পর ড্রাইভারকে বলে প্রচন্ড গরম, চলো আখের রস খাই। এ কথা বলে ড্রাইভারকে দেয়া আখের রসের সঙ্গে চেতনানাশক ঐষধ মিশ্রিত করে নান্দাইল উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আব্দুল কদ্দুছের পুত্র মো. আশরাফুল ইসলাম (২৬) ও নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া (ঢুলীপাড়া) গ্রামের মৃত নিরু ঢুলীর পুত্র মো. আব্দুল জলিল (৪৪)। আখের রস খেয়ে অজ্ঞান হওয়ার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশের রাস্তায় চালকে ফেলে দেয়। এরপর অটোরিকশা নিয়ে ছিনতাইকারীরা উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় গেলে রাত সাড়ে ১০টার দিকে টহল পুলিশ দু’জনকে গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

রংপুর জেলা ও মহানগর যুবলীগের শান্তি ও সম্প্রীতি র‌্যালী

ডুলাহাজারায় চাঁদাবাজদের আইনের আওতায় আনতে মানববন্ধন

নান্দাইলে মাকে নির্জন বিলে ফেলে রেখেগেলো পাষণ্ড ছেলে! 

ডোমারে পূজামণ্ডপ পরিদর্শন করেন ডোমার উপজেলা আ’লীগের সভাপতি – সম্পাদক

ডোমারে পূজামণ্ডপ পরিদর্শন করেন ডোমার উপজেলা আ’লীগের সভাপতি – সম্পাদক

হলমার্ক কেলেঙ্কারি: সোনালী ব্যাংকের সাবেক ৮ শীর্ষ কর্মকর্তাসহ ১১ জনের কারাদণ্ড

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান এর উদ্যোগে ত্রাণ বিতরণ

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৬

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৬

রংপুরে আশ্বাসেই আটকে আছে ছয়টি সেতু

রংপুরে আশ্বাসেই আটকে আছে ছয়টি সেতু