crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

( ময়মনসিংহের গৌরীপুরে উত্তোলনের পরও বিতরণ করা হয়নি ভিজিডির চাল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২০, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি>>  ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভালনারেবল গ্র“প ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় (ভিজিডি চক্র) ২০২১-২০২২ অর্থ বছরে বিভিন্ন গ্রামের ২৮২ জন সুবিধাভোগীর মাঝে ২০২১ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের চাল সরকারি খাদ্যগুদাম থেকে উত্তোলনের পরও বিতরণ না করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। চালের দাবিতে রবিবার দুপুরে গৌরীপুর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন গৌরীপুর ইউনিয়নের ভিজিডির সুবিধাভোগী কার্ডদারী নারীরা।

দৌলতপুর গ্রামের সেলিনা আক্তার, কার্ড নং ২৭২, রাবিয়া আক্তার, কার্ড নং ২২৯, পারভীন আক্তার, কার্ড নং ১৪৯ ও রূপালী বেগম, কার্ড নং ১৩৬ সহ একাধিক সুবিধাভোগী জানান, প্রায় ৪ মাস চলে যাচ্ছে তারা চাল পাচ্ছেন না, সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চেয়ারম্যানের কাছে বার বার গিয়েও তারা কোন সুরাহা পাচ্ছেন না, তিনি স্পষ্ট বলে দিয়েছেন, চাল পরে বিতরণ করবেন।

এ বিষয়ে জানতে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ জানান, প্রতিমাসের প্রথম সপ্তাহে তিনি চালের ডিও চেয়ারম্যানদের দিয়ে দেন। গৌরীপুর ইউপিতেও নভেম্বর মাস পর্যন্ত ডিও দিয়ে দিয়েছেন।

গৌরীপুর উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার জানান, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভিজিডির চাল উত্তোলন করে নিয়ে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের জন্য ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। ‘কেন তার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ আনা হবে না’ এই মর্মে ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন এমপি টিটু

ডিমলায় বাস -মোটরসাইকেল মুখোমুখি সং-ঘর্ষে নি-হত-১,আ-হত ১।

ডিমলায় বাস -মোটরসাইকেল মুখোমুখি সং-ঘর্ষে নি-হত-১,আ-হত ১।

১দিন অনাহারে থাকা ব্যক্তিকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন

এপেক্সিয়ান অধ্যাপক নিজাম উদ্দিন এপেক্স বাংলাদেশের ৪৫তম জাতীয় প্রেসিডেন্ট নির্বাচিত

রংপুরে বাবলু নাগ ‘ল’ চেম্বার এর শুভ উদ্বোধন

হোমনায় ইউনিভার্সেল কম্পিউটার সেন্টারে দুধর্ষ চুরি

এএলআরডির ভূমি সংস্কার, রেকর্ড ও জরিপ বিষয়ক কর্মশালা সম্পন্ন

মির্জা আজম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও মেয়েকে পিটিয়ে জখম

এইচ এস এস স্কোরিং এ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম বিভাগে প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন