crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মেধাবী শিক্ষার্থী মো. রাসেল মিয়াকে মেডিকেল কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন সুনামগঞ্জের ডিসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৬, ২০১৯ ৩:৩৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : মেধাবী শিক্ষার্থী মো. রাসেল মিয়াকে মেডিকেল কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ। দরিদ্রতাকে জয় করেছেন অদম্য মেধাবী শিক্ষার্থী মো. রাসেল মিয়া। সে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের ওমরপুর গ্রামের মোঃ মোজাম্মেল হক এর পুত্র। শত কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে সে এবার পটুয়াখালী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছে। কিন্তু অর্থাভাবে ভর্তি হতে পারছিল না। আজ বুধবার ৬ নভেম্বর সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সাথে সাক্ষাৎ করলে তিনি তাকে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

মেধাবী শিক্ষার্থী রাসেল জানায়, তার সাত ভাই বোনের মধ্যে বতর্মানে একজন কলেজে, দুইজন প্রাইমারি স্কুলে এবং একজন হাইস্কুলে অধ্যয়নরত। তার বাবা একজন মৎস্যজীবী। বিগত ২০১৭ সালে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ এবং ২০১৯ সালে এমসি কলেজ, সিলেট থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। ভর্তির জন্য আর্থিক সহায়তা পেয়ে রাসেল আবেগে আপ্লুত হয়ে যান এবং বলেন তার স্বপ্ন মেডিকেলে পড়ার। সহায়তার জন্য জেলা প্রশাসকের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জয়জয়কার

পেশাজীবি মানুষের সচেতনতায় মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

বিপিএলে সিলেট পর্ব শুরু আজ

পঞ্চগড়ে নাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

নাসিরনগরে লাখো মানুষের কান্নার মধ্য দিয়ে ফান্দাউক দরবার শরীফের মাহফিল সম্পন্ন

নীতিহীন ও হলুদ সাংবাদিকতা কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

আজ প্রকাশ করা হতে পারে গণস্বাস্থ্যের কিটের ফলাফল

ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যেবাহী লাঠি খেলা প্রদর্শণ