crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মিটফোর্ডে চাঞ্চল্যকর সোহাগ হ*ত্যা মামলার আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হ*ত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যা মামলায় টিটন গাজী নামের এক আসামিকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (১২ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। দুই দিনের রিমান্ড শেষে রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই মো. মনির। টিটন গাজীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আরেক তদন্ত কর্মকর্তা একই থানার ইন্সপেক্টর নাসির উদ্দিন।

গত বুধবার পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ গিয়াস তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুজনকে পুলিশ এবং বাকি দুজনকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গ্রেফতার করে। এর মধ্যে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনের যথাক্রমে ৫ দিন ও ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মানিকছড়িতে আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ

চকরিয়ায় ট্রাকের চাপায় বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রা সং’ঘর্ষে প্রা’ণ গেল দুইজনের

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রা সং’ঘর্ষে প্রা’ণ গেল দুইজনের

ঠিকাদার কর্তৃক ট্রাক চাপা দিয়ে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি

কেএমপি’র মাদক বিরোধী অবিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

লিভার ক্যান্সারে আক্রান্ত  ঘোড়াঘাটের সুজন বাঁচতে  চায়, সাহায্যের প্রয়োজন

অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন তথ্য প্রতিমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা ২৩ দিন ধরে রাজপথে শিক্ষকরা, নিরব সরকার

পঞ্চগড়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কন্যা দিবস পালিত