crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মালুমঘাটে আগুনে ৭ দোকান ভস্মীভূত, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৮, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নসহ মালুমঘাট বাজারের ৭ টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে প্রায় ৩ কোাটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ৩ টার সময় দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া দোকানগুলো হল- সাইফুল ইসলামের জেনেরেটর ঘর,রমজান আলীর কসমেটিকস দোকান, শাহাব উদ্দিনের কম্পিউটার ও মোবাইল সপের দোকান,দেলওয়ার হোসেনের রাইস মিল , মিজবাহ’র মুদির দোকান,রমিজ উদ্দিনের সেলুনের দোকান ও আবু মুছার মুদির দোকান।তবে এই মার্কেটের মালিক হলেন,মালুমঘাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে চা-বাগান বোর্ডসহ বাজার সমিতির মার্কেটে আগুন লাগাটা দূষমনি ও অন্যরা বলেন এটি জেনেরেটর দোকানের জমাট বাধাঁনো বিদ্যুৎ তার ও জেনেরেটর সরবরাহকৃত তারের জোড়ায় একটির সাথে আর একটি লেগে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান।

এ বিষয়ে বাজার সমিতির সভাপতি আলহাজ্ব মনজুর আলম জানান, সমিতির মার্কেটে আগুন লাগার খবর শোনামাত্র ফায়ার সার্ভিস অফিসে খবর দিই।তাৎক্ষণিক দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তবু ৭টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।এতে প্রায় ৩ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।লোকজনের কথামতে জেনেরেটর জড়ো হয়ে থাকা তারের কারণেই আগুনের উৎপত্তি। এরপরও বিষয়টি স্থানীয় এমপি আলহাজ্ব জাফর আলম,উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দিন মোঃ শিবলী নোমান ও থানার ওসি হাবিবুর রহমানকে জানালে,তারা এসে পরিদর্শন করেন।

এ সময় নির্বাহী অফিসার বলেন,আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে কিংবা কে বা কারা করেছে তা তদন্তের ভিত্তিতে দ্রুুত বের করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত

হোমনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে নিখোঁজের ১২দিন পর যুবকের লাশ উদ্ধার

ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পঞ্চগড়ে শেখেরহাট উচ্চ বিদ্যালয়ে চুরি

সোমবার ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুরে নদী খননের কবলে পড়ে দুই গ্রামের ৩৬ পরিবার ভিটেহারা

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল,সম্পাদক কামরুজ্জামান 

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল,সম্পাদক কামরুজ্জামান 

কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে ঝাড়ু ও জুতা প্রদর্শন

ঝিনাইদহের কালীগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু !

কুমিল্লার সিভিল সার্জনের বিরুদ্ধে মাসিক সমন্বয় সভার নামে ব্যাপক চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ

কুমিল্লার সিভিল সার্জনের বিরুদ্ধে মাসিক সমন্বয় সভার নামে ব্যাপক চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ