crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাদারগঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী ও পুত্রকে খুন, স্বামী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৬, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী হারুন অর রশীদকে আটক করেছে পুলিশ। মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩২) ও তার ৪ বছরের ছেলের লাশ ২৬ আগস্ট ২০২০ বুধবার সকালে পুলিশ ঘর থেকে উদ্ধার করে। তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হারুনকে আটক করেছে পুলিশ।

নিহত শিখার মামাতো বোন কেয়া জানান, হারুণ অর রশিদ বিয়ের পর থেকেই শিখার উপর নির্যাতন করে আসছে। হারুণ কিছুদিন যাবত পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে বিভিন্ন সময় শিখাকে মারধর করা হতো। এই পরকীয়া প্রেমের কারণেই শিখাকে খুন করা হয়েছে বলে ধারণা করেছেন তিনি।

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে আরও বলেন, মা ও ছেলের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।তবে কী কারণে খুনের ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফলোআপ

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম, অভিযোগ দায়ের

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম, অভিযোগ দায়ের

হোমনায় প্রশাসনের শারীরিক দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য বিক্রয়ের জন্য খোলা জায়গা পরিদর্শন

ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তার বিদায় ও নবাগত কর্মকর্তার বরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পঞ্চগড়ের তালিকায় অনিয়মের অভিযোগ

সাংবাদিক মো. মোকাররম হোসেন ভূঞার পিতার ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত 

ঘূর্ণিঝড় হতে পারে আগামী সপ্তাহে

পিরোজপুরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা নিহত

দিনাজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত