crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরের সেই কোটিপতি নাইটগার্ড তরিকুলের দৌড়ঝাপ শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>

ক্রাইম পেট্রোল২৪.কমসহ দেশের জাতীয়, আঞ্চলিক ও বিভিন্ন অনলাইন পত্রিকায় “একদিনে সাড়ে ১১ বিঘা জমি কিনে আলোচনায় এক নাইটগার্ড” শীর্ষক খবর প্রকাশের পর দৌড়ঝাপ শুরু করেছে নাইটগার্ড তরিকুল ইসলামের। তার বিরুদ্ধে যাতে আর সংবাদ প্রকাশ না হয় সে জন্য তিনি বিভিন্ন মহলের শরণাপন্ন হচ্ছেন। এদিকে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পর নাইটগার্ড তরিকুল ভেঙ্গে পড়েছেন। পারিবারিকভাবে নাইটগার্ড তরিকুল চাপের মুখে পড়েছেন। তরিকুলের অপকর্মের খবরটি প্রচারের পর তার স্ত্রী সন্তানরা বাইরে মুখ দেখাতে পারছে না। মহল্লাবাসী মানুষ ঘৃনার চোখে দেখতে শুরু করেছেন। একের পর এক নাইটগার্ড তরিকুলের কোটিপতি হওয়ার খবর প্রচারের পর তার উচ্ছিষ্টভোগীরা হতাশায় পড়েছেন। দলিল লেখক কাম কথিত সাংবাদিকরা তরিকুলের সাম্রাজ্য রক্ষা করতে না পেরে নানা রকমের ধান্দাবাজিতে লিপ্ত হচ্ছে। নাইটগার্ড তরিকুল ও তার সিন্ডিকেটের খবর প্রচারের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। লকডাউন উঠে গেলেই একাধিক সংস্থা তদন্তের উদ্যোগ নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তরিকুলের খোঁজ খবর নিচ্ছেন। নজর রাখছেন তার গতিবিধির উপর।

তথ্য নিয়ে জানা গেছে, ২০১৪ সালের ২৮ সেপ্টম্বর ৮০৯৯ দলিলের মাধ্যমে তরিকুল তার ভাই শফিকুল ইসলামের নামে ১০৮ নং হামিদপুর মৌজায় প্রথম ১০৪ শতক জমি ক্রয় করেন। সে সময় ওই জমির বিক্রয়মূল্য ছিল ২২ লাখ ৪৪ হাজার টাকা। বিএনপি নেতা প্রয়াত আজিজুল হক খান এই জমি বিক্রেতা। ১০৪ শতক জমি তরিকুল যখন তার ভাইয়ের কাছ থেকে ৯৩৩০ নং হেবা দলিল করেন তখন জমির মূল্য দেখানো হয়েছে ২৮ লাখ ৫০ হাজার টাকা। একই বছরের ১৪ ফেব্রয়ারি ১১২ নং বগা মৌজায় ৭ লাখ টাকা দিয়ে ৯ দাগে সাড়ে ৫১ শতক জমি কেনা হয় মহেশপুরের লিটন হোসেনের কাছ থেকে। এরপর ২০১৮ সালের ৮ জানুয়ারি ১১০ নং জলিলপুর মৌজায় হাল ৬৬৫৪ নং দাগে আব্দুল হামিদের কাছ থেকে সাড়ে ৪ শতক জমি কিনেন শফিকুল। এই জমির ক্রয় মূল্য দেখানো হয় এক লাখ টাকা। যার আরএস দাগ নং ৫২৯৬ ও ৫৩১৭।

তথ্য নিয়ে আরও জানা গেছে নাইটগার্ড তরিকুলের হেবা দলিলে ভাইয়ের কাছ থেকে নেওয়া সাড়ে ১১ বিঘা জমির মধ্যে ১০৮ নং হামিদপুর মৌজায় কেনা ৫ দাগে ৯৭ শতক জমি মহামূল্যবান। বর্তমান এই জমির দাম কোটি টাকার কাছাকাছি হবে এমনটি মনে করেন মহল্লাবাসী। ২০১৭ সালের ২৮ আগষ্ট মাসে এই জমিটি সম্ভু দাসের কাছ থেকে শফিকুলের নামে কেনা হয়। সে সময় জমির ক্রয়মূল্য ছিল ২৬ লাখ ৫০ হাজার টাকা। ৩ বছর পর এসে ৯৩২৬ নং হেবা দলিলে যখন নাইটগার্ড তরিকুল তার ভাইয়ের কাছ থেকে নেন তখনও মূল্য দেখানো হয়েছে সাড়ে ২৬ লাখ টাকা। একদিনে ৬ দলিলে তরিকুলের সাড়ে ১১ বিঘা জমি কেনা এখন তার কাল হয়ে দাঁড়িয়েছে। আইনগত প্রক্রিয়া চারিদিক থেকে তরিকুলকে ঘিরে ধরছে। বিভাগীয়ভাবে তার মাথার উপর ঝুলছে শাস্তি ও বহিস্কারের খড়গ।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে নাইটগার্ড তরিকুলের অবৈধ সম্পদ অর্জনের খবর প্রকাশিত হলে মহেশপুর শহর আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। তরিকুল ঘটনা ধামা চাপা দিতে তার ভাইয়ের কাছ থেকে সাড়ে ১১ বিঘা জমি ফ্রি ভাবে হেবা দলিল করে নিয়েছেন বলে দাবি করলেও তার ভাই কীভাবে এতো টাকা দিয়ে জমি কিনলেন সে প্রশ্ন উঠেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় ত্রাণের দাবিতে কর্মহীন নারী- পুরষের অবস্থান কর্মসূচি!

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উদযাপন”

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উদযাপন”

হরিণাকুন্ডুতে আলমসাধুর ধাক্কায় যুবক নিহত

ঈদকে সামনে রেখে কুষ্টিয়া মডেল থানার ওসির সতর্ক বার্তা

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের মুখোমুখি সং*ঘর্ষে এক যুবকের মৃত্যু

সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করলেন- স্বরাষ্ট্রমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

পাবনা-৩ সংসদীয় এলাকায় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত ১০০টি চিকিৎসা অনুদানের চেক বিতরণ