crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৪, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ভূমি সেবা সহজীকরণ এবং ভূমি রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম সালাহউদ্দিন নাগরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে এ.জে.এম সালাহউদ্দিন নাগরী প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানি কমানো, সময় ও ব্যয় সাশ্রয়, দুর্নীতি নির্মূল এবং সেবাদান ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘ভূমি সংক্রান্ত সেবাসমূহ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং হটলাইনের মাধ্যমে ভূমি সেবা প্রদানের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। তিনি সেবাদানকারী কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সেবা প্রদানকারীরা প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার সমাধানে অনলাইনে যুক্ত টেক বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হয় এবং মুক্ত আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

এ সময় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আজিজুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ভ্যানগাড়ী বিতরণ

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স‌‌‌ কল্যাণ সমিতির এজিএম অনুষ্ঠিত

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স‌‌‌ কল্যাণ সমিতির এজিএম অনুষ্ঠিত

মিরপুরে আলোচিত গৃহবধূ হত্যার ঘটনায় আটক-১

মিরপুরে আলোচিত গৃহবধূ হত্যার ঘটনায় আটক-১

দাউদকান্দিতে ছিনতাইকালে প্রাইভেটকারসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

জামালপুরে ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের করোনা শনাক্ত

ডোমারে আলোচিত তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক শ্রীঘরে

চুয়াডাঙ্গার দামুড়হুদার মাদক ব্যবসায়ী ঝিনাইদহে ফেন্সিডিলসহ আটক

ঝিনাইদহে টিসিবি’র মাল ওজনে কম দেওয়ায় এলাকা জুড়ে তোলপাড়!

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা হেফাজতে ইসলামের

আদমদীঘিতে খড়ের পালায় আ গু ন