crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভাঙ্গায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৯, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ছাদ থেকে পড়ে রনি মণ্ডল (৪১) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের উত্তর কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রনি রাজশাহীর দুর্গাপুর এলাকার আনারুল মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

 

রনি ওই গ্রামের নুর ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে দিনমজুরের কাজ করতেন। সেখানেই কাজের সময় অসতর্কতার কারণে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, রনি রাজশাহী থেকে জীবিকার তাগিদে ফরিদপুরের ভাঙ্গায় দিনমজুরের কাজ করতে আসেন। তিনি কালামৃধা গ্রামে পেঁয়াজের বীজ সংরক্ষণের কাজ করতেন। পেঁয়াজের বীজ রোদে শুকানোর জন্য একতলা ভবনের ছাদে দিয়েছিলেন। পরে আকাশে মেঘ দেখে তড়িঘড়ি করে পেঁয়াজের বীজ নামানোর সময় অসতর্কতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন রনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) রনির পরিবারের লোকজন এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারাদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৪৭

ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর অধিকার

ধোবাউড়ায় দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

রংপুরে ধানক্ষেত থেকে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার

রংপুরের ইউপি নির্বাচনের দুটিতে স্বতন্ত্র, একটিতে নৌকা’র বিজয়

রংপুরের ইউপি নির্বাচনের দুটিতে স্বতন্ত্র, একটিতে নৌকা’র বিজয়

পঞ্চগড়ে তৃতীয় করোনা রোগী শনাক্ত

হোমনায় সেলিমা আহমাদ এমপি’র উদ্যোগে আলোকিত গ্রামীণ জনপদ

ডোমারে রাজাকার পুত্রের হাতে পতাকা উত্তোলন করায় মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন

প্রয়োজন ছাড়া ঢাকামুখী না হওয়ার নির্দেশঃ নৌ প্রতিমন্ত্রী

রংপুরে পুলিশের লাঠিচার্জে সংবাদকর্মী গুরুতর আহত