crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ব্রহ্মপুত্র নদ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৬, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

 

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ১৮ ঘণ্টা পর জোহাহের আকসির জাহিন (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ ভেসে উঠেছে।

নিহত জাহিন মহানগরীর চরপাড়া নয়াপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। সে নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ৭টার দিকে মহানগরীর জেলখানা গুদারাঘাট এলাকায় ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ ভেসে ওঠে। এর আগে বুধবার দুপুরে ব্রহ্মপুত্র নদে নেমে নিখোঁজ হয় জাহিন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, জাহিন তার বাবা রুহুল আমিনের সঙ্গে একটি কাজে নগরীর কাঠগোলা বাজারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আসেন। সেখান থেকে জাহিন তার বাবাকে বলে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। এর দেড় থেকে দুই ঘণ্টা পারও হলেও ছেলে ফিরে না আসায় তিনি খুঁজতে বের হন। এসময় জাহিনের সঙ্গে থাকা মোবাইলফোনে কল করলেও সে রিসিভ করেনি।

বারবার কল দেওয়ার একপর্যায়ে নদের পাড়ে কাজ করা বালু শ্রমিক ফোন রিসিভ করে জানান, তিনি মোবাইলফোনটি ব্রহ্মপুত্র নদের পাড়ে কুড়িয়ে পেয়েছেন। পরে জাহিনের পরিবারের লোকজন নদের পাড়ে এসে জাহিনের ব্যবহৃত জুতা ও চশমা খুঁজে পায়।

বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসে জানালে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। ওইদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খোঁজেন। তবে তাকে খুঁজে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন এবং পরদিন আবারও খোঁজা হবে বলে জানান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছে। তার মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

দৌলতপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কেএমপির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

সিএমপিতে নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান সালেহ মোহাম্মদ তানভীর

ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ দোকানির অর্থদণ্ড

ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ দোকানির অর্থদণ্ড

জগন্নাথপুরে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

গাইবান্ধার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন একেএম মেহেদি হাসান ও ইমরান কবির রুবেল ।

গাইবান্ধার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন একেএম মেহেদি হাসান ও ইমরান কবির রুবেল ।

সরকারি প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত