crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বৃদ্ধাশ্রমে কেক কেটে ছেলের জন্মদিন পালন করলেন নীলফামারীর জেলা প্রশাসক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৬, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।। ছেলে ইরাসাম’এর তৃতীয় জন্মদিন বৃদ্ধাশ্রমের অসহায় পিতা-মাতাদের সাথে পালন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যরা।
শনিবার(৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার কিশোরীগঞ্জ উপজেলার শহরে গড়ে ওঠা ‘নিরাপদ বৃদ্ধাশ্রমে এসময় এক অসাধারণ মনোমুগ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা যায়, জেলা প্রশাসকের সহধর্মিনী ফাতেহা শিরিন বৃদ্ধাশ্রমের অসহায়দের মাঝে নিজ হাতে রান্না করা খাবার ও তাদের হাতে বস্ত্র সামগ্রী তুলে দেন। তাদের বড় ছেলে ইসমাম ও ছোট ছেলে ইরাসাম বৃদ্ধাশ্রমে অবস্থিত সদস্যদের সাথে জন্মদিনের কেক কেটে ভাগাভাগি করে খান।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, আজকের এই দিনে তিনি তার দুই ছেলেকে বৃদ্ধাশ্রমে অসহায় সেই বাবা মায়েদের মনের কথা শোনালাম। যাতে আর কেউ পিতা-মাতাকে অবহেলিত করে বৃদ্ধাশ্রমে রেখে না যায়। বৃদ্ধাশ্রমে থাকা তাদের কষ্ট বেদনাকে আপন করে তোলা আমাদের কর্তব্য। আর এটি ছিল ছেলের জন্মদিনের একটি ভিন্ন উপহার।বৃদ্ধাশ্রমে অবস্থিত সদস্যরা জানান, একজন জেলা প্রশাসক ও তার স্ত্রী আমাদের সাথে তাদের ছেলেদের জন্মদিন পালন করবেন তা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আমাদের জন্য অনেক রকমের খাবার রান্না করে এনেছেন ডিসি স্যার ও তার সহধর্মীনী। বৃদ্ধাশ্রমে থাকা সুলতান (৮৫), আঃ কাফি(৮০), সাবেত আলী(৬৫),একরামুল(৭০) খুটু মামুদ(৭০) সহ অন্যান্যরা এমন আয়োজনে অভিভূত বলে মন্তব্য করেন। তারা দুঃখ করে বলেন, নিজের ছেলে মেয়েরা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। অন্যের ছেলে মেয়েরা এসে আমাদের ভাল খাবার জামা-কাপড়  দিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন,এনডিসি জাহাঙ্গীর হোসাইন, কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কিশোরীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, কিশোরীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজেদুর রহমান সাজু প্রমুখ।
বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদুর রহমান সাজুর সাথে কথা হলে তিনি বলেন, ২০১৮ সালে ১৫৬ নম্বর স্বারকে সমাজসেবা থেকে অনুমুতি পাওয়ার কথা আছে। তাদের এখানে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। সেখান থেকে চাঁদা দিয়ে বৃদ্ধাশ্রমটি পরিচালনা করা হয়। বর্তমানে বৃদ্ধাশ্রমটি ৩০ হাত টিনশেডের ঘর রয়েছে। তিনি বলেন, এটাকে পাকা করে ১০০ জনের থাকার ব্যবস্থা করতে চাই, এটাই আমাদের স্বপ্ন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইমামদের দিয়ে করোনার প্রচার চালানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ডোমারে বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে চলছে পাঠদান

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঘুষ খেয়ে নীতিমালা বহির্ভূত ছাত্র ভর্তির অভিযোগে প্রধান শিক্ষককে বদলী

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক-২

জুলাই সনদে স্বাক্ষর করলেন যাঁরা

শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন : ওবায়দুল কাদের

রংপুরে রাস্তায় ফেলে যুবককে পেটানোর ঘটনায় আটক-৩

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রংপুর নগরীর বিভিন্ন অলি-গলিতে ময়লা আবর্জনার স্তূপ, দেখার কেউ নেই

ঝিনাইদহের কালীগঞ্জের বলরামপুরের প্রতিবন্ধী রাশেদ ৭ দিন ধরে নিখোঁজ, সন্ধান চাই