crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী নাসিরনগরের কৃতী সন্তান ড. রফিক এম ইসলামের দাফন সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৭, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
বাংলাদেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী নাসিরনগরের কৃতী সন্তান ড. রফিক এম ইসলামের দাফন সম্পন্ন

 

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ কানাডায় বসবাসকারী বাংলাদেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. রফিক এম ইসলামের (৮০) গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রবিবার বাদ জোহর খান্দুরা বায়তুল আমান জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তার অছিয়ত অনুযায়ী খান্দুরা পারিবারিক কবরস্থানে পরিবারের আপনজনদের পাশে তাকে দাফন করা হয়।

রফিকুল ইসলামের আপন ভাতিজা প্রগতিশীল গণতান্ত্রিক জোটের মহাসচিব এস এম শাহিদুল হক তাজুল জানান,রবিবার ভোর ৫ টায় চাচার ম’রদেহ বহনকারী কার্গো বিমানে ঢাকায় পৌঁছায়। সকাল ৮টার দিকে হেলিকপ্টারযোগে মাধবপুর উপজেলার ছাতিয়াইন স্কুল এন্ড কলেজ মাঠে নেওয়া হয়।এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ম’রদেহ তার গ্রামের বাড়ি খান্দুরা গ্রাজুয়েটস্ হাউজে আনা হয়। তাকে একনজর দেখতে দলে দলে নারী -পুরুষরা ছুটে আসেন। পরে বাদ জোহর খান্দুরা বায়তুল আমান জামে মসজিদ মাঠে তৃতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার অছিয়ত অনুযায়ী আপনজনদের কবরের পাশে তাকে শায়িত করা হয়। তার জানাজায় অংশ নেন এলাকার জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ।

উল্লেখ্য, রক্তজনিত সমস্যার কারণে গত ৯ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকার সময় কানাডার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। পরে কানাডা এভমানটন আল রাশিদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃ’ত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বড়দিন উপলক্ষে বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশনে ছাএী ধ র্ষ ণ কা রী অভিযু ক্ত আসামী গ্রেফতার

‘যুদ্ধ না চাইলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেব’: প্রধানমন্ত্রী

কুমারখালীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী জনির মৃত্যুদণ্ড

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে মাদক ব্যবসায়ী রুপা হে’রোইনসহ ফের গ্রেফতার

রংপুর ৩ আসনের উপনির্বাচনের দিন হিন্দু সম্প্রদায়ের সপ্তমীর দিন হওয়ায় নির্বাচনের দিন পরিবর্তনের দাবীতে  মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

রংপুর ৩ আসনের উপনির্বাচনের দিন হিন্দু সম্প্রদায়ের সপ্তমীর দিন হওয়ায় নির্বাচনের দিন পরিবর্তনের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

হোমনায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে ইটভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা