crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা উপহার দিলো ভারত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২১, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ

বিক্রম কুমার দোরাইস্বামীর কাছ থেকে ভ্যাকসিন গ্রহণ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্কঃ  ভারতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার পাঠানো ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় উপস্থিত আরও ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১ টা ৩৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশ ও ভারত একসঙ্গে করোনা মোকাবিলা করবে।’

এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাই থেকে ভ্যাকসিনবাহী একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা সাড়ে ১১ টার কিছু আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিলো ভারত সরকার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

ডোমারে বেতগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত কাজে ব্যাপক অনিয়ম।

দাউদকান্দিতে দুবিসপ-এর ঈদ পুনর্মিলনী ও আহ্বায়ক কমিটি ঘোষণা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ‘শতভাগ’ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

ভেড়ামারায় হ-ত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে লা-শ নিয়ে মানববন্ধন

জামালপুরে সাব রেজিস্ট্রার  আবু কালামের বিরুদ্ধে ঘু*ষ নিয়ে দলিল করায় দুদকে অভিযোগ

সূরা ইখলাসের আমল

সূরা ইখলাসের আমল

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক-২