crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বর্তমান আওয়ামী লীগ কোনো দিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি: মির্জা ফখরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২১, ২০১৯ ৩:১৭ অপরাহ্ণ

ছবি সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান আওয়ামী লীগ কোনো দিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি।  ভবিষ্যতেও তারা জনগণের ভোটে নির্বাচিত হবে না।  মানুষ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে, ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে।  আমরা আগেই বলেছি এ ভোট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। । 

সোমবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলার হাট এলাকায় এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে মুখ্য বিষয় হচ্ছে তারা তাদের ভোটের অধিকার হারিয়েছে।  তাদের ভোটের অধিকার ডাকাতি করা হয়েছে।  এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না।

নির্বাচনী সহিংসতায় নিহত তোজাম্মেল হক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্বাচনের দিন নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

প্রতিবাদ সমাবেশে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মধ্যরাতে দুদকে ঢুকেও সাংবাদিকদের কাছ থেকে ছাড় পেলাম না: দুদক কর্মকর্তা বাছির

সারা দেশে করোনায় ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৬৭

হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু

নাসিরনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নাসিরনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জগন্নাথপুরে প্রযুক্তির প্রভাবে কমে যাচ্ছে গরু-মহিষ পালন

অনৈতিক ব্যবসায় কোটিপতি হওয়া নারী র‌্যাবের হাতে আটক

জামালপুরে সাবেক এমপি ইঞ্জি. মোজাফফরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার মামলা

কুমারখালীতে গভীর রাতে মাটি কাটতে বাধা দেওয়ায় একই পরিবারের সব সদস্যকে পিটিয়ে আহত