crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বন্যাদুর্গত একটি মানুষও না খেয়ে থাকবে নাঃ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২০ ১১:৪৩ পূর্বাহ্ণ
বন্যাদুর্গত একটি মানুষও না খেয়ে থাকবে নাঃ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

 

 


তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) থেকে ঃ
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান বলেছেন, অসহায় বন্যার্ত মানুষের পাশে আছি থাকবো। বন্যা দুর্যোগে নিম্ন আয়ের ও অসহায় একটি মানুষও না খেয়ে খাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সকল মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছেন। আওয়ামী লীগ দেশের জনগণের কল্যাণে দিনরাত কাজ করছে।আজ শুক্রবার বেলা ১২ টায় উপজেলা কামরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জামালপুর শাখার আয়োজনে গ্রামীণ ফোনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে চাল সাড়ে ৭ কেজি,ডাল১কেজি,তেল১লিটার,লবন-১কেজি,চিনি-১কেজি,সূজি-আধা কেজি করে এক হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত জনগ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এ কথাগুলো বলেছেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জামালপুর জেলা শাখার সহ- সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জামালপুর শাখার সাধারণ সম্পাদক মাসুম রেজা রহিম,কামরাবাদ ইউপি চেয়ারম্যান মনছুর আলী খান,উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম প্রমুখ।উক্ত অনুষ্ঠানে জেলা,উপজেলা,পৌর শাখা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সকল বিচারককে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

জামালপুরে আইন অমান্য করে তামাক কোম্পানীর বিজ্ঞাপন

নাগরপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি টিটু

গাইবান্ধায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ-নদীর পানি

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

চাঁ*দা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি

বেহেশত লাভের আমল

সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেনকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য নির্বাচিত করায় প্রধানন্ত্রীকে ধন্যবাদ

আটোয়ারীতে বাল্য বিয়ের আয়োজন করার দায়ে কনের পিতা ও নিকাহ রেজিস্ট্রারকে জরিমানা