crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ৬ জন গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১০, ২০১৯ ২:৫৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পোশাক কারখানার শ্রমিক ওই কিশোরী বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন। পরে রাতে তিনি বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-সিরাজ উদ্দিনের ছেলে রাসেল (৩৮), মৃত রুকু মিয়ার ছেলে সুজন (২৩), মৃত খোরশেদ আলমের ছেলে শাহাদাৎ (২২), ফরিদ মিয়ার ছেলে সুমন (২২), হাদিসুর রহমানের ছেলে রবিন (২৩), আবদুল লতিফের ছেলে মো. আল আমিন (২১)। তারা প্রত্যেকেই ফতুল্লার শিয়াচর এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীটি চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ি ফেরার সময় পথ অবরোধ করে অভিযুক্তরা। পরে কিশোরীকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, ৯৯৯-এ খবর পেয়ে আমাদের পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করি। আসামিদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফার্মেসি মালিককে জরিমানা

জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা

সরিষাবাড়ীতে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে এসএসসি ব্যাচ-৯৩

নাসিরনগরে গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

পৌরমেয়রকে হুমকি দিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রব্বানী

প্রায় ১ বছর পর ফের যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ মাদক কারবারি গ্রেফতার

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪২তম স্থানে শেখ হাসিনা

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪২তম স্থানে শেখ হাসিনা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানবন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রংপুরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও বহুমুখী পদক্ষেপ