crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৫৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পড়াশোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডিসি দিনাজপুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, ‘পড়াশোনার পাশাপাশি সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই। যারা খেলাধুলা করে তাদের মনে কোনো হিংসা থাকে না, অসামাজিক কাজে তারা সম্পৃক্ত হয় না। সুস্থ জাতি গঠনে প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। তাহলেই তারা নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।’

১৪ জানুয়ারি, বুধবার তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের আয়োজনে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

জেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ দিনাজপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান ও দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম।

৫৪তম শীতকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ৪৩টি ইভেন্ট এর ক্রীড়া পরিচালনা করেন মোঃ মোশারফ হোসেন, মোঃ মোতাহার হোসেন, মোঃ মঞ্জুরুল হক।

সঞ্চালকের দায়িত্ব পালন ও প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।
পরে বিজয়ীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ডোমারে তারিক মুনোওয়ার এর মাহফিলে হাজারো মানুষের ঢল

পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা সম্ভব

ডোমারে কু’চক্রী মহলের ষ’ড়যন্ত্রের প্রতিবাদে পৌর প্রশাসনের মতবিনিময় সভা

সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই: সেনা সদরের ব্রিফিং

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে সম্পত্তি লিখে না দেয়ায় মাকে পিটিয়ে আহত করলো ছেলে ও ছেলের বউ !

শহিদ বুদ্ধিজীবী দিবসে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

দমন-পীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে —-ড.খন্দকার মারুফ হোসেন

দমন-পীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে —-ড.খন্দকার মারুফ হোসেন

বানেশ্বরে বৃদ্ধার ব’স্তাবন্দি ম’রদেহ উদ্ধারের রহস্য উন্মোচন, ছেলের বৌ-নাতনি গ্রেফতার