crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধানমন্ত্রী’র নির্দেশে এক কোটি মানুষ টিসিবির পণ্য পাবেন: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী’র নির্দেশে এক কোটি মানুষ টিসিবির পণ্য পাবেন: বাণিজ্যমন্ত্রী

 

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি॥ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,আন্তর্জাতিক বাজারে জিনিসের দাম বেড়ে গেলে দেশের বাজারে তার প্রভাব পড়ে।ফ্রি মার্কেট ইকোনমিতে এটা তো হবেই।আমরা চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের কাছে টিসিবি ও ওএমএসের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া যায়।

বৃহস্পতিবার(১৭ফেব্রুয়ারি)দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের “এয়ার লাউঞ্জ” উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী আরও বলেন,আন্তর্জাতিক বাজারের সঙ্গে আমরা চেষ্টা করছি সেখানকার মার্কেট প্রাইসের ওপর নির্ভর করে আমরা রিঅ্যাডজাস্ট করব।আশা করি, রমজানের সময় এক কোটি পরিবার সহযোগিতা পাবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন,তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে বলেই দেশেও বাড়ছে। পেঁয়াজের দাম ২০০ টাকা উঠেছিল।গত সপ্তাহে কৃষিমন্ত্রী আমাকে বলেছিল-টিপু ভাই ২৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব কমছে না, তা কিন্তু না। আজকে বেসিক যেটা থিউরি সাপ্লাই এবং ডিমান্ড।এই দুইটার সঙ্গে ব্যালেন্স করে দাম বাড়বে।তবে তেল, চিনি ও ডালের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে কমে-বাড়ে।যেহেতু আমাদের ৯৯ শতাংশ ডিপেন্ড করতে হয় বাইরের ওপরে,সেহেতু বাহিরে দাম বাড়ার কারণে আমাদের দেশের ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করে।আমাদের দায়িত্ব হলো যেখানে সমস্যা,সেখানে ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে চেষ্টা করা।আমাদের প্ল্যান ছিল ৫০ লাখ মানুষকে টিসিবি পণ্য দেওয়ার,কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এক কোটি মানুষের জন্য আয়োজনের নির্দেশ দিয়েছেন।

এয়ার লাউঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪(সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম),নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হেদায়তুল্লাহ রণ,সিইও মাহবুবুর রহমান, অভিনেতা মাহফুজ আহমেদ।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮৩ ঢাকা-১০ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের প্রতীক বরাদ্দ

নাগরপুরে নূরুন্নাহার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনা এখন একটা বুলেটের টার্গেট: শামীম ওসমান

ডোমারে সাড়ে ৯ লক্ষ টাকা চুরির রহস্য উৎঘাটন, অজ্ঞান পার্টির সদস্য আটক

দাউদকান্দিতে ১০৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

‘মানুষের সাথে ভালো ব্যবহার করলে তাদের ভালোবাসা পাওয়া যায়’: আইজিপি

পুঠিয়ায় অ*গ্নিকাণ্ডে বসবাড়ি পুড়ে ছাই, ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে  র‍্যাবের হাতে আটক৪

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে র‍্যাবের হাতে আটক৪