crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পৃথক দুই মামলায় ডিমলার ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২১, ২০২১ ৮:১০ অপরাহ্ণ

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।নীলফামারীতে পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদন্ড ও দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার(২১ জানুয়ারি)দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান এলাকার ইয়াসিন আলীর ছেলে মকবুল হোসেন ও মতিয়ার রহমানের ছেলে হালিমুর রহমান এবং সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি গ্রামের বড়বাড়ি এলাকার জসর উদ্দিনের ছেলে আজগর আলী।
আদালত সূত্রে জানা যায়,মকবুল হোসেনের মৃত্যুদণ্ড ও একলাখ টাকা জরিমানা এবং যাবজ্জীবন প্রাপ্ত হালিমুর ও আজগর আলীর ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি আল মাসুদ আলাল জানান, ২০১৩ সালের ২৯ আগস্ট রাতে আব্দুল গণির মেয়ে মৌসুমি নিখোঁজ হয়।পরদিন সকালে তিস্তা নদীর ধারে মেয়ের লাশের সন্ধান পান।
এ ব্যাপারে ধর্ষণ ও হত্যা মামলা করলে চার আসামীর মধ্যে মকবুলের মৃত্যুদন্ড ও হালিমুরের যাবজ্জীবন কারাদন্ড প্রদান এবং ছোবদুল ও মোমিনুর রহমানকে খালাশ দেন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মাহমুদুর রহমান।
অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি রামেন্দ্র বর্ধণ বাপ্পী জানান, ধর্ষণের অভিযোগে ২০০৫ সালের ১৩ অক্টোবর শ্বশুর আজগর আলীর বিরুদ্ধে মামলা করেন ছেলে মোকছেদুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা।মামলায় স্বাক্ষ্যপ্রমাণ শেষে পলাতক আজগর আলীর অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আহসান তারেক।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের সরকারি গাছ কেটে জ্বালানী বানাচ্ছে কর্মকর্তারা

চট্টগ্রামে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

হোমনায় ইউএনও’র নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল শিক্ষক, ছাত্র ও স্কাউটের সদস্যরা

হোমনায় এএসপির নেতৃত্বে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম পরিচালিত

জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল,অধ্যক্ষকে শোকজ

পুলিশ এদেশের শান্তি ও নিরাপত্তার জন্য অপরিহার্য : জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

নাসিরনগরে সিরাতুন্নবী(সা:)ফাউণ্ডেশন গঠন

পঞ্চগড়ে  ভিজিডি কার্ডের চাল বিতরণ

পঞ্চগড়ে  ভিজিডি কার্ডের চাল বিতরণ

স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে নাগরপুর হাসপাতালের নতুন এম্বুলেন্সের চাবি গ্রহণ করছেন এমপি টিটু

প্র*তারণার বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা