crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়া-তাহেরপুর সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে পাটবোঝাই একটি টলি গাড়ি উল্টে তার নীচে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে ধোকড়াকুল আখ সেন্টারের কাছে দুর্ঘটনাটি ঘটে। পিছন থেকে আসা ধানবোঝাই একটি নসিমনের ধাক্কায় এই দুর্ঘটনা বলে অভিযোগ।

মৃতের নাম আয়েজ উদ্দিন মোল্লা (৫০)। তাঁর বাড়ি বাগমারা উপজেলার রামরামা থান্দারপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত ফায়াজ মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাহেরপুর থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত টলি গাড়িতে করে নাটোরের দিকে যাচ্ছিলেন আয়েজ উদ্দিন ও গাড়ির চালক মো. শুভ। ধোকড়াকুল আখ সেন্টারের কাছে পিছন দিক থেকে আসা একটি ধানবোঝাই নসিমন তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয় বলে অভিযোগ। ধাক্কায় পাটবোঝাই গাড়িটি উল্টে গেলে তার নীচে চাপা পড়েন আয়েজ উদ্দিন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার পর ধানবোঝাই নসিমনটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক মো. শুভ বলেন, “আমার পিছনে তিন-চারটি ট্রাক ছিল। সেগুলি সহজেই বেরিয়ে গিয়েছে। অথচ ধানবোঝাই নসিমনটি আমাদের গাড়িতে ধাক্কা দিয়ে উল্টে দেয়। গাড়ির নীচে চাপা পড়েই একজনের মৃত্যু হয়েছে।”

আয়েজ উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখানে স্বজনদের কান্নায় এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

দুর্ঘটনার বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা ফিরে এলে বিস্তারিত জানাতে পারবো।” #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ ব্যবসায়ী গ্রেফতার

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার

খুলনায় র‌্যাফেল ড্র নামের জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ, প্রশাসন নীরব!

বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রীণ সিগনাল ছিল’, মূল সমন্বয়কারী তাপস : তদন্ত কমিশন

স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি হলেন অধ্যাপক ডা. খুরশীদ আলম

কালীগঞ্জে হাফেজী মাদ্রাসার মেধাবী ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় পু‌লিশ শপিংমলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইজিপি

শৈলকুপায় পরিবার কল্যাণ সহকারী সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সভা

করোনা যুদ্ধে আরও এক পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপি’র শোক