crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৮, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ

পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যাণ্ড থেকে এক মণ গাঁজা প্রাইভেটকারসহ মোঃ মেহেদী হাসান হিরো ও মোঃ ফারুক উদ্দিন শাহ (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৮শে এপ্রিল) ২.৫০ ঘটিকায় র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল পুঠিয়া উপজেলার কাঠালপাড়া মৌজাস্থ’ আমিনুল মন্ডল প্লাজার সামনে পুঠিয়া টু তাহেরপুরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে তাদেরকে আটক করে। সোমবার র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা যায়, র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল ২৮ এপ্রিল ২০২৫ খ্রি. ০২.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালপাড়া মৌজাস্থ’ আমিনুল মন্ডল প্লাজার সামনে পুঠিয়া টু তাহেরপুরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি পুরাতন সাদা রংয়ের প্রাইভেট কারে (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ, ১৪-২৭২১) তল্লাশী করে  ৪০.১ কেজি গাঁজা উদ্ধার করে। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার মোঃ আব্দুল আউয়ালের ছেলে মোঃ মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুর জেলার শাহাপাড়া থানার বড় হাশিমপুর-চিরিরবন্দর গ্রামের মৃতঃ অলিম উদ্দিন শাহ ছেলে মোঃ ফারুক উদ্দিন শাহ (৪৫)কে আটক করেন। তাদের কাছ থেকে ২ টি মোবাইল ও ২ টি সিম উদ্ধার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজেদের দখলে রেখেছিল বলে স্বীকার করে।

স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে  রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ ৯ দালাল আটক

নাসিরনগরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

রেশন কার্ড বিতরণে নিরপেক্ষতা চায় বাংলাদেশ কংগ্রেস

দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অপরাধী সে অপরাধীই, রাজনৈতিক অ্যাফিলিয়েশন দেখে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ডোমারে ভিজিডি কার্ড দেওয়ার নামে টাকা আ’ত্মসাৎ

একই দিনে নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জিং : সিইসি

ঝিনাইদহে মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা !