crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় অবৈধ সার মজুত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে সার মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত করা বিপুল পরিমাণ সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ধোপাপাড়া বাজারে শাওন এগ্রোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযান সূত্রে জানা গেছে, শাওন এগ্রোর ব্যবসায়ী শাওন অনুমোদনবিহীনভাবে সার মজুত করে রেখেছিলেন। এ সময় তাঁর প্রতিষ্ঠান থেকে ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়। অনুমোদনবিহীনভাবে সার মজুত করার দায়ে ব্যবসায়ী শাওনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ‘কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’#

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কারসাজি করে মিলাররা চালের দাম বাড়িয়েছে : কৃষিমন্ত্রী

মেলান্দহে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৫

অজানা রোগে আক্রান্ত পাবনার ২ ভাই আলাল ও আলামিন

ডিমলায় ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক সেরাজুল আটক

ঝিনাইদহে ২ সংসদ সদস্যকে গণসংবর্ধনা

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো, আমরা দেশের শান্তি চাই : তারেক রহমান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রেফতার

জগন্নাথপুরে আরেক তরুণ করোনায় আক্রান্ত

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করলেন মোফাজ্জল হোসেন দুলাল