crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৯, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করে তুলতে রাজশাহীর পুঠিয়া উপজেলায় অনুষ্ঠিত হল সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা।

মঙ্গলবার সকালে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় অংশ নেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। আলোচনায় উঠে আসে, গ্রাম আদালত গ্রামীণ মানুষের জন্য দ্রুত, স্বল্প খরচে ও সহজ উপায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষকরে, ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয় পর্যায়েই মীমাংসা হওয়ায় সাধারণ মানুষকে থানা বা আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় যেতে হয় না।

বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইউনিয়ন পরিষদ, প্রশাসন, এনজিও এবং স্থানীয় গণমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। প্রান্তিক মানুষের ভোগান্তি ও অযথা খরচ কমাতে এই ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগানোর উপরও জোর দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের পুঠিয়া উপজেলা সমন্বয়কারী রাশেদা খাতুন, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুরে ১০টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, জনমনে আতঙ্ক

কুমারখালির বিভিন্ন ইট ভাটায় ব্যবহৃত হচ্ছে ড্রাম চিমনী ও ব্যারেল, কাঠ পুড়িয়ে করছে মারাত্মক পরিবেশ দূষণ

কেএমপি’র অভিযানে ৮ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার

ডোমার জোড়াবাড়ীতে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাটমোহর ডিগ্রি কলেজ ভুয়া শিক্ষক নিবন্ধন সনদে ৪ শিক্ষকের চাকুরি!! সরকারিকরণের পর ধরা!

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৬

সরিষাবাড়ীতে ধর্ষণের চেষ্টা , থানায় অভিযোগ

জগন্নাথপুরে দবির মোল্লাকে গ্রেফতারে চলছে পুলিশের অভিযান

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ