crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার ঈশ্বরদীতে হিট স্ট্রোকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৭, ২০১৯ ৩:২৪ অপরাহ্ণ

 পাবনা প্রতিনিধি >>

পাবনা ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটিতে আজ সোমবার (১৭ জুন) দুপুরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হযরত আলী (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত হযরত আলী নাটোর জেলার বাগাতিপাড়া থানার দয়রামপুর এলাকার মৃত আক্তার আলীর ছেলে। তিনি মজিদ সন্স কনস্ট্রাকশন লি. কোম্পানীর নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

থানা সূত্রে জানা যায়,  সোমবার দুপুরে হযরত আলী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের  গ্রিন সিটি আবাসন প্রকল্পের ২০তলা ভবনের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, প্রচন্ড গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত

নাসিরনগরে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টশন

নাসিরনগরে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টশন

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিলেন সেলিমা আহমাদ এমপি

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ‘বাবেশিকফো’ এর সংবাদ সম্মেলন

দোয়া কবুল হওয়ার শর্ত

হোমনায় পোনামাছ অবমুক্তকরণ

হোমনায় পোনামাছ অবমুক্তকরণ

হোমনায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

ঝিনাইদহ সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্ক’র নতুন কমিটি গঠন

ডোমারে চেয়ারম্যান কর্তৃক গৃহবধুকে মারধর, থানায় মামলা