crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার আমিনপুরে আবারো স্কুলছাত্রী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৫, ২০১৯ ১:০০ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :

মাত্র দশ দিনের ব্যবধানে পাবনার সুজানগরের আমিনপুরে আবারো দশম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর পরিবারের দায়ের করা মামলায় বুধবার রাতে অনিক হাসান (১৯) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া অনিক একই উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে এবং দুলাই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কলেজ ছাত্র অনিক সোনাতলা গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করে। মঙ্গলবার ওই ছাত্রীকে মোবাইল ফোনে গান তোলার কথা বলে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। বুধবার দুপুরে ওই স্কুল ছাত্রী ও তার মায়ের সাথে থানায় এসে এমন অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে রাতে আটক করে।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন।আজ বৃহস্পতিবার অভিযুক্ত অনিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৪ এপ্রিল নববর্ষের দিন আমিনপুর থানার দিঘলকান্দির বোনের বাড়ি থেকে অটোরিক্সা যোগে নিজ বাড়িতে ফেরার পথে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে অটো চালক জহুরুল ও তার বন্ধু আল আমিন। ওই ঘটনার প্রধান আসামী জহুরুলকে গত ১৬ এপ্রিল ঢাকার শান্তিবাগ থেকে গ্রেফতার করে র‌্যাব।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় এসিল্যান্ডের মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

ডোমারে `আলোর মিছিল’এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৮৩ ঢাকা-১০ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের প্রতীক বরাদ্দ

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড় ঘণ্টা তারে ঝুলছিল যুবক

ঘানি টানা ডিমলার সেই বৃদ্ধকে গরু দিলেন সামাজিক সংগঠন অঙ্কুর ইন্টারন্যাশনাল

গোবিন্দগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির পাশে দাঁড়ালেন পুলিশ

হোমনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মতবিনিময়

হোমনায় স*ন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন, আসামীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভিকটিমের পরিবার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন