crimepatrol24
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় মৃত ব্যক্তিকে আট মাস পর জীবিত উদ্ধার করেছে পাবনা সদর থানা পুলিশ!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৭, ২০১৯ ৪:৩০ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার দায়ে চাচাদেরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলো পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের বাদলপাড়া গ্রামের মিলন হোসেন (১৭)।

মিলন হোসেন বাদলপাড়ার মৃতঃ হজরত আলীর ছেলে। মিলন হোসেনকে আট মাস পরে জীবিত উদ্ধার করলো পাবনা সদর থানা পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, মালিগাছা ইউনিয়নের বাদলপাড়া গ্রামের মৃতঃ হজরত আলীর পৈত্রিক সম্পত্তি নিয়ে তার ভাইদের সাথে মৃত হজরত আলীর স্ত্রী মেরিনা খাতুনের বিরোধ চলছিল।

এই বিরোধের জের ধরে দেবরদেরকে ফাঁসাতে মেরিনা খাতুন তার ছেলে মিলনকে হত্যার পর লাশ গুম করা হয়েছে বলে দেবর সাইদুল, আসলাম ও ইসলামকে আসামী করে আদালতে একটি অভিযোগ দায়ের করেন।

মেরিনা খাতুন অভিযোগে উল্লেখ করেন, গত বছরের ১০ সেপ্টেম্বর বিকাল চার টার দিকে তার ছেলে মিলন হোসেন বাড়ি ফেরার পথে তার দেবর আসামী সাইদুল, আসলাম ও ইসলাম মিলনকে অপহরণ করে হত্যার পরে লাশ গুম করে।

আদালত পাবনা সদর থানাকে অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করার আদেশ দিলে পাবনা সদর থানা মামলা হিসাবে গ্রহণ করে এসআই মহিউদ্দিনকে মামলাটি তদন্তের দায়িত্ব দিলে বেড়িয়ে আসে আসল ঘটনা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহিউদ্দিন জানান, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সদর সার্কেল ইবনে মিজান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হকের সার্বিক তত্বাবধানে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ মিলনের অবস্থান নিশ্চিত করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে কিশোর-কিশোরী সম্মেলন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত

চাটমোহরে স্থানীয় মানবাধিকার সংগ্রামীদের নিজস্ব অর্থায়নে অস্ত্রপচারের মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন

হাছানিয়া স.প্রা.বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মধুখালীতে ইউএনও’র ওপর হা’মলা, গাড়ি ভা’ঙচুর

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন

বার ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে সিনিয়র আইনজীবী গৌতম কুমার বিশ্বাসের জয়লাভ

হোমনায় চাঁ’দাবাজ, স’ন্ত্রাসী ও ই’য়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হোমনায় চাঁ’দাবাজ, স’ন্ত্রাসী ও ই’য়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ভোজ্যতেলের পরিবর্তে বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

ভোজ্যতেলের পরিবর্তে বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ পৌরসভার উন্মুক্ত প্রাক বাজেট আলোচনা, নারী উদ্যোক্তা সম্প্রসারণে বাজেট বৃদ্ধির প্রতিশ্রুতি