crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় পুত্রবধুর হাতে শাশুড়ি খুন, আটক- ৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৯, ২০১৯ ৪:০৫ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে শাশুড়িকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে পুত্রবধু।

নিহত শাশুড়ি রোজি খাতুন (৩৫) ওই গ্রামের মৃত আমিন উদ্দিনের স্ত্রী।শনিবার (১৮ মে) সন্ধ্যায় এই হত্যার ঘটনা ঘটে।

নিহতের ভাই ইদ্রিস আলীসহ গ্রামাবাসীরা জানান, শনিবার সন্ধ্যায় রুকাইয়ার বাবার বাড়ি থেকে কয়েকজন লোক আসে। এ সময় রুকাইয়ার স্বামী রঞ্জু বাড়িতে ছিলেন না। হঠাৎ বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়।তারা ঘটনাস্থলে গিয়ে দেখে রোজী ঘরের মেঝেতে পড়ে আছে। তার শরীর থেকে রক্ত ঝরছিল। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। সেখানে চিকিৎসক রোজীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক পুত্রবধু নুপুর ওরফে রুকাইয়া ও তার তিন নিকট আত্মীয়কে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

পাবনা সদর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিস্তারিত পরে বলা যাবে বলেও জানান ওসি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণারের অনবদ্য সৃষ্টির চিত্র ধারণের প্রশংসা করলেন বনমন্ত্রী

পাবিপ্রবিতে সাংবাদিক পে’টালো ছাত্রলীগ নেতা-কর্মীরা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের সহায়তা প্রদান

আষাঢ়ে পানি নেই, চলছে দাবদাহ, ঘন ঘন লোডশেডিং অস্বস্তিতে মানুষ

হরিণাকুন্ডুতে আলমসাধুর ধাক্কায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দেশের ভাগ্য নির্ধারণী এই নির্বাচন সুষ্ঠু হতেই হবে : এনসিপিকে প্রধান উপদেষ্টা

চকরিয়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

স্বপ্ন দেখেছিলেন মতিয়র রহমান তালুকদার পূরণ করেছেন শেখ হাসিনা : তথ্য প্রতিমন্ত্রী

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার