crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পটুয়াখালীতে গাঁজা চাষীকে আটক করেছে র‍্যাব- ৮ সিপিসি-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১১, ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ণ


মোঃইমরান হোসেন(পটুয়াখালী জেলা প্রতিনিধি)ঃ
পটুয়াখালী সদর উপজেলা থেকে গাঁজাগাছসহ রিয়াজ ফকির (২২) নামে এক গাঁজা চাষীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
শনিবার (১১ এপ্রিল) সকালে সদর থানাধীন খলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব- ৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিয়াজ ফকির সদর উপজেলার খলিশাখালী এলাকার মো. আশরাফ আলি ফকিরের ছেলে। তিনি পটুয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মাদকসেবী। আটকের সময় রিয়াজ ফকিরের বাড়ির পাশে পুকুর পাড়ে একটি টবে লাগানো ৫টি গাঁজা গাছ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি নিজে সেবনের উদ্দেশে এই গাঁজা গাছগুলো অতি গোপনে চাষ করে আসছিলেন।
উদ্ধারকৃত গাঁজা গাছসহ রিয়াজকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় প্রবাসীর স্ত্রীর বাসায় সাব-রেজিস্ট্রি অফিসের পিয়নের রহস্যজনক ‘মৃত্যু’

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে ৪ জনের কারাদণ্ড

দেশে করোনায় আরও ৯৪ জনের মৃত্যু, শনাক্ত ৪১৯২

রংপুরে প্রবীণ শিল্পীদের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রংপুরে প্রবীণ শিল্পীদের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

জামালপুরে একদিনে ৬০ জন করোনায় আক্রান্ত, মোট মৃত্যু ৫৩ 

আবারও দেশ সেবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

হোমনায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রেহানা বেগম,ভাইস চেয়ারম্যান মহাসীন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার নির্বাচিত

থানাকে ঘুসমুক্ত ঘোষণা দিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি

কোটচাঁদপুরে আগুনে ৬টি দোকান ভস্মীভূত, বিশ লক্ষাধিক টাকার ক্ষতি!